জুতার তলার নাপাক পানি ও পিছল খাওয়া জায়গার পানি মিশ্রিত হলে পানি নাপাক হয় কি?

Taharah Purity · Hanafi

Question No: 8766
Questioner: kazi porash
Question Asked: 20 Nov 2026, 02:51 PM
Reviewed & Published: 20 Nov 2026, 04:50 PM
Views: 62
Tokens: 3,088
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

গত দিন প্রশ্ন করেছিলাম জুতার তলার নাপাক পানি এবং পিছল খাওয়া জায়গার পানি মিশ্রিত হয়ে সেই পানি নাপাক হয়ে গেছে কি?
আপনাদের এটা ছিল উত্তর: হ্যাঁ নাপাক হয়ে গিয়েছে।

১/প্রশ্ন হলো আপনাদের কথা অনুযায়ী নাপাক হয়ে গেলে কাপড় ঐ কাপড়ে আমি সারা দিন ওয়াক্তের নামাজ গুলো আদায় করেছি সেগুলোর কি হবে এবং আমি আমার মোবাইল ধরেছি জায়নামাজে নামাজ পড়েছি সব কি নাপাক হয়েছে ধোয়া লাগবে কিনা। আমি তো জানিনা জায়নামে নাপাক লাগলো কিনা বা মোবাইলে।

(আমি একটা জিনিস যোগকরতে ভুলেগেছি সেটা হল
পিচল যে যায়গায় খেয়েছি সেটা মুলত টেপের নিচের প্রবাহ মান পানি যা পা ধোয়া শেষে জমা ছিল (সাধারনত এধরনের পানি প্রবাহমান হওয়ায় পাক থাকে) এবং সে পানির পরিমান ছিল টেপের নিচে সাধারনত পা ধোঁয়া শেষে যেমন অল্প পরিমানে জমা থাকে তেমন ছিল। সেই টেপের নিচের পানিতে পিচল খাই তাই সেই পানির সাথে জুতার তলার নাপাক মিশ্রিত পানি দুইটা এক সাথে হয়ে গায়ে আসে। এখন কথা হল যে পানি আমার কাপড়ে আসে সেটা তে তো নাপাকের আলামত রং, গন্ধ দেখা যায় নি তাহলে তো নাপাক হওয়ার কথা না।) আর যেহেতু আমি জানিনা পানিটা আধো নাপাক কিনা তাই আপনাদের মাসাল আসা পযন্ত নিজেকে পাক ধরেছিলাম।

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রশ্নঃ- ঐ কাপড়ে আমি সারা দিন ওয়াক্তের নামাজ গুলো আদায় করেছি সেগুলোর কি হবে এবং আমি আমার মোবাইল ধরেছি জায়নামাজে নামাজ পড়েছি সব কি নাপাক হয়েছে ধোয়া লাগবে কিনা। আমি তো জানিনা জায়নামাজে নাপাক লাগলো কিনা বা মোবাইলে।

জবাবঃ- আপনার কাপড়ে যে নাপাকির ছিটা লেগেছে,তা যদি এক দিরহাম (বর্তমান ৫ টাকার কয়েন সমপরিমাণ) থেকে কম হয়,সেক্ষেত্রে সেই নামাজ গুলি আদায় হবে।

আর যদি আপনার কাপড়ে যে নাপাকির ছিটা লেগেছে,তা এক দিরহাম সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয়,সেক্ষেত্রে সেই নামাজ গুলি আদায় হবেনা।

আপনার মোবাইলে তো নাপাকির ছিটা লাগেনি,আর আপনার হাতেও তো নাপাকির ছিটা লাগেনি,সুতরাং তাহা নাপাক হবেনা।

হাদীস শরীফে এসেছেঃ-

عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه و سلم قال : تعاد الصلاة من قدر الدرهم من الدم (سنن الدر قطنى، كتاب الصلاة، باب قدر النجاسة التي تبطل الصلاة، رقم الحديث-1)

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-এক দিরহাম পরিণাম রক্তের দরুন নামাযকে পুনরায় আদায় কর। {সুনানে দারা কুতনী, হাদীস নং-১, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৩৮৯৬, জামেউল আহাদীস, হাদীস নং-১০৭৮৩, মারেফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী, হাদীস নং-১৩২৩, আল জামেউল কাবীর, হাদীস নং-২৩৮}

فلما ذكره صاحب الأسرار عن علي وبن مسعود أنهما قدرا النجاسة بالدرهم وكفى بهما حجة في الاقتداء وروي عن عمر أيضا أنه قدره بظفره(عمدة القارى شرح صحيح البخارى، كتاب الوضوء، باب غسل الدم، رقم الحديث-227،3/140

হযরত আলী রাঃ এবং ইবনে মাসউদ রাঃ [কাপড়] নাপাক হওয়ার পরিমাণ নির্দিষ্ট করেছেন এক দিরহাম। আর আব্দুল্লাহ বিন ওমর রাঃ নির্ধারণ করেছেন নখ পরিমাণ। {উমদাতুল কারী-৩/১৪০, আদিল্লাতুল হানাফিয়্যাহ-১০১}

قال محمد فى الآثار: أخبرنا أبو حنيفة رح عن حماد عن ابراهيم قال: إذا كان الدم قدر الدرهم والبول وغيره فأعد صلاتك، وإن كان أقل من قدر الدرهم فأمض على صلاتك، ص-28) فإن قلت: هذا إنما يدل على عفو الأقل عن الدرهم دون قدر الدرهم ومذهب الحنفية أوقدر الدرهم عفو ايضا، احاديث الإكتفاء بالأحجار فى الإستنجاء تفيد كون قدر الدرهم عفو، لأن موضع الاستنجاء مقدر به، (اعلاء السنن-1/405

এক দিরহাম নির্দিষ্ট করার সূরত হল, হাতের তালু সোজা করে রেখে তার উপর এক ফোটা পানি ফেলা, হাত নড়ানো বা কাত করা ছাড়া যতটুকু স্থান পরিব্যপ্ত হবে ততটুকুই হল এক দিরহামের আয়তন।

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.