সুদের টাকা দিয়ে কেনা খাবার খাওয়ার হুকুম
Miscellaneous Fiqh · Ahle Hadith / Salafi
Question
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর
এক্ষেত্রে আপনি আপনার মা বাবাকে স্পষ্টভাবে জানিয়ে দিবেন যে আপনাদের তারা যে খাবার দিবে বা অন্য কোন কিছু দিবে, তাহা যেন হালাল টাকা হতে দেয়। ব্যাংকের সুদ হতে যেনো না দেয়।
তারা যদি আপনাদের খাবার এবং আপনাদের যা দেওয়া হবে সেগুলো যে হালাল টাকা দিয়ে দেয়,সুদের টাকা হতে না দেয়, তাহলে আপনাদের জন্য তাহা খাওয়া ও নেওয়া বৈধ হবে।
অন্যথায় বৈধ হবে না।
সুদ (রিবা) হারাম এবং আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর সাথে যুদ্ধের ঘোষণার সমতুল্য। আল্লাহ তা'আলা বলেন:
"হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও।" (সূরা আল-বাকারা ২:২৭৮)
"আল্লাহ সুদকে নষ্ট করেন এবং সদকাকে বর্ধিত করেন।" (সূরা আল-বাকারা ২:২৭৬)
রাসূলুল্লাহ ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও সাক্ষী — সকলের উপর লানত করেছেন। (সহিহ মুসলিম: ১৫৯৮)
والله أعلم بالصواب