সাদাস্রাব হলে পবিত্রতার বিধান

Taharah Purity · Hanafi

Question No: 8748
Questioner: bithi iom
Question Asked: 20 Nov 2026, 06:28 AM
Reviewed & Published: 21 Nov 2026, 11:15 AM
Views: 63
Tokens: 5,245
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
১ঃ
কয়েক বছর ধরেই সাদাস্রাবের সমস্যায় ভুগছি। সাদাস্রাব ফ্রিকোয়েন্টলি বের হয়,পরিমানে কখনো এক দিরহামের কম,কখনো পরিমানে বেশি।ফতোয়ায় দেখেছি, সাদাস্রাব বের হলে ওযু থাকে না।
আমি শুধু চার রাকআত নামাজ ভালো মত পড়তে পারি,তারপরেই স্রাব বের হয়।

ফজরের সময় নামাজ,যিকির-মাসনুন দুয়া পড়তে পড়তেই স্রাব বের হয়।এজন্য তাড়াতাড়ি করে যিকির করে কোনো রকমে এক পেজ কুরআন পড়ি।
যোহরে দশ রাকআত পুরোটা পড়তে দুই-তিনবার অযু করা লাগে।দেখা যায়, প্রথম চার রাকআত সুন্নত পড়ি।কিন্তু চার রাকআত ফরজের সময় তিন/শেষ রাকআতে ভেজা অনুভব হয় (কখনো ভেজা অনুভব হয় না,নামাজ শেষে পায়জামা চেক করলে স্রাব দেখা যায়)।
মাগরিবের ওয়াক্তে বেশি হয়,কখনো ফরজ নামাজ পড়তে পারি,সুন্নত পড়তে পারি না।কখনো কখনো দুই-তিনবার অযু করা লাগে।

ঈশার সময়ে ফরজ-সুন্নত পড়ার পর বিতর পড়তে গেলে অযু ছুটে যায়।আমার প্রতিদিনই এমন হয়।ডাক্তার দেখিয়েছি,ওষুধ খেয়েও কাজ হয়নি।

প্রতিদিন, প্রতি ওয়াক্তে বারবার অযু করাটা আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়। তাছাড়া ফরজ নামাজ পড়ে ফেললে, তারপর আর নতুন করে ওযু করে কুরআন পড়া-নফল নামাজ পড়া এসব করার আগ্রহ থাকে না।
এজন্য ফজরে কুরআন এক পেজের বেশি পড়তে পারি না।জোহরে শুধু চার রাকআত ফরজ নামাজটুকু পড়ি।গত এক বছরে নফল নামাজ পড়িনি বললেই চলে।এভাবে ইবাদত করে নিজেরও অনেক খারাপ লাগে।একটু সময় নিয়ে, ধীরে ধীরে তিলাওয়াত করে নামাজ পড়তে পারি না।ইবাদতে স্বাদ পাই না।
শান্তিমত এক নাগাড়ে নামাজ-দুআ-যিকির এসব করতে পারি না।বারবার অযু করা লাগলে ইবাদত করার খেই হারিয়ে ফেলি।
এমতাবস্থায় আমার করনীয় কি?

২ঃ
ফতোয়ায় দেখেছি,সাদাস্রাবকে ইস্তিহাযার সাথে তুলনা করা হয়েছে।ইস্তিহাযা আর পিরিয়ডের ধরণ প্রায় একই,ক্রমাগত হতে থাকে,শুধু সময় আলাদা।আর সাদাস্রাবের ফ্লো সাধারণত এমন হয় না যে ,এক ওয়াক্তের পুরো সময়জুড়ে থাকবে।আমি যতগুলো মেয়ের ফতোয়া দেখেছি,অনেকেরই ফ্রিকোয়েন্টলি (প্রায় ১৫-২০ মিনিট পরপর হয়), কিন্তু ক্রমাগত,ননস্টপ ফ্লো হয় এমন কাউকে দেখিনি।তবে যাদের ১৫-২০ মিনিট পরপর অযু ছুটে যায়,তাদের জন্য দৈনন্দিন  ইবাদত করা অনেক কষ্টসাধ্য হয়।
তাছাড়া হজ্বের সময় তাওয়াফ করতে গেলেও তো অনেক সময় লাগবে।তখন তো আর ২০ মিনিট পরপর ওযু করা পসিবল না।তখন করণীয় কি?

৩ঃ
সাদাস্রাবের কারণে মাযুর হওয়ার বিষয়টা যদি আরেকবার বলে দিতেন,তাহলে মুনাসিব হয়।মানে, শুধু ক্রমাগত হতে থাকলেই কি  মাযুর হয়,নাকি ফ্রিকোয়েন্টলি হলেও মাযুর হওয়ার বিষয়টি আসে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم জবাবঃ-

কোনো অসুস্থ ব্যক্তি শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়ার জন্য শর্ত হলো,

شرط ثبوت العذر ابتداء أن يستوعب استمراره وقت الصلاة كاملا وهو الأظهر كالانقطاع لا يثبت ما لم يستوعب الوقت كله-

শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়ার জন্য কোনো নামাযের শুরু থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত উযর স্থায়ী থাকা শর্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪০)

কোনো ব্যাক্তি মা'যুর প্রমানিত হয়ে যাওয়ার পর পরবর্তী ওয়াক্ত গুলোতে পুরো সময় উক্ত ওযর পাওয়া জরুরি নয়,বরং পরবর্তী প্রতি ওয়াক্তে এক বারও যদি উক্ত ওযর পাওয়া যায়,তাহলে সে মা'যুরই থাকবে।
, সুতরাং যদি কোনো একটি নামাযের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তথা সম্পূর্ণ ওয়াক্ত আপনার এমনভাবে অতিবাহিত হয় যে,উক্ত সমস্যা বন্ধ না হয়,বরং চলতেই থাকে,এই উযরের কারণে অল্প সময়ে ছোট সুরা দিয়ে হলেও ফরয নামায পড়া আপনার জন্য কোনোভাবেই সম্ভবপর না হয়,তাহলে আপনি মা'যুর। আপনি প্রতি ওয়াক্তের জন্য অযু করবেন,এই অযু দিয়ে উক্ত ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন। (যদি অন্য কোনো অযু ভঙ্গকারী কিছু না পাওয়া যায়।) , পরবর্তী ওয়াক্তে আবার অযু করবেন , আর যদি আপনার ওযরটি এমন না হয়,তাহলে আপনি শরয়ী ভাবে মা'যুর প্রমাণিত হবেন না। , মা'যুরের বিধান ইস্তেহাজা গ্রস্থ নারীর ন্যায়। হাদীস শরীফে এসেছেঃ-

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صلي الله عليه وسلم فَذَكَرَ خَبَرَهَا وَقَالَ " ثُمَّ اغْتَسِلِي ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ وَصَلِّي "

‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফাতিমাহ বিনতু আবূ হুবাইশ রাযিয়াল্লাহু ‘আনহা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে তার ঘটনা বর্ণনা করলে তিনি বললেনঃ তারপর গোসল করবে এবং প্রত্যেক সলাতের জন্য অযু করে সলাত আদায় করবে। (আবু দাউদ ২৯৮.ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ ঋতুবতী নারীর হায়িযের ইদ্দত পূর্ণ হওয়ার পর রক্ত নির্গত হওয়া প্রসঙ্গে, হাঃ ৬২৪), আহমাদ (৬/৪২, ২৬২)

حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ، اسْتُحِيضَتْ فَأَمَرَهَا النَّبِيُّ صلي الله عليه وسلم أَنْ تَنْتَظِرَ أَيَّامَ أَقْرَائِهَا ثُمَّ تَغْتَسِلُ وَتُصَلِّي فَإِنْ رَأَتْ شَيْئًا مِنْ ذَلِكَ تَوَضَّأَتْ وَصَلَّتْ

‘ইকরিমাহ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, উম্মু হাবীবাহ বিনতু জাহশের ইস্তিহাযা হলো। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হায়িযের দিনসমূহে (সলাত ইত্যাদির জন্য) অপেক্ষা করার পর গোসল করে সলাত আদায় করার নির্দেশ দিলেন। অতঃপর অযু করে এক ওয়াক্ত সলাত আদায়ের পর রক্ত দেখা গেলে পরের ওয়াক্তের জন্য পুনরায় অযু করে সলাত আদায় করতে বললেন। (আবু দাউদ ৩০৫)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, ইস্তেহাজার স্রাব সহ যেকোনো স্রাব নাপাক। মূলত লজ্জাস্থান দিয়ে যাহা কিছু বের হবে,সবই নাপাক।

উপরোক্ত বিবরণ মতে আপনি মা'যুর কিনা,সেটা আগে নির্ণয় করতে হবে,যদি আপনি মা'যুর না হোন,সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে নামাজের জন্য আপনি অপেক্ষা করবেন। যখন ব্লিডিং বন্ধ হবে,তখন শরীর পাক করে পবিত্র কাপড়ে নামাজ আদায় করবেন। নাপাক কাপড়/শরীরে আপনার নামাজ হবেনা। হ্যাঁ এক দিরহাম সমপরিমাণ চেয়ে কম নাপাকি লাগলে সেটা থাকা অবস্থাতেও নামাজ হয়ে যাবে।

প্যাড, প্যান্টি বা পায়জামায় স্রাব লেগে থাকলে তাহা প্রতি নামাজের আগে পাক করতেই হবে বা পরিবর্তন করতেই হবে।

এই জন্য নামাজের জন্য আলাদা কাপড় রাখতে হবে। যেটাকে শুধুমাত্র নামাজের আগেই পড়বে,নামাজের পর তাহা রেখে দিবেন।

নামাজের মধ্যে স্রাব বের হলে নামাজ ছেড়ে দিয়ে অযু করে পবিত্র হয়ে এসে পুনরায় সেই নামাজ আদায় করতে হবে।

স্রাব বের হওয়া মাত্র নামাজ ছেড়ে দিয়ে পাক হয়ে অযু করে এসে বাকি নামায আদায় করতে হবে।এক্ষেত্রে শুরু থেকে নামাজ আদায় বাধ্যতামূলক নয়। যেই রুকনে নামাজ ছেড়ে দিয়ে গিয়েছিলেন,অযু করে আসার পর সেই রুকন হতেই নামাজ আদায় করতে পারবেন।

এক্ষেত্রে আবারো অযু ভেঙ্গে গেলে আবারো অযু করতে যেতে হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, আর যদি আপনি মা'যুর হোন,অর্থাৎ নামাজের শুরু ওয়াক্ত থেকে নিয়ে ওয়াক্তের শেষ পর্যন্ত আপনার স্রাব বের হতেই থাকে,এই ওযরের কারণে অল্প সময়ে ছোট সুরা দিয়ে হলেও ফরয নামায পড়া আপনার জন্য কোনোভাবেই সম্ভবপর না হয়,সেক্ষেত্রে আপনি যেভাবে নামাজ আদায় করছেন,এই ভাবে নামাজ আদায় হয়ে যাবে। কেননা আপনি মা'যুর।

পরবর্তী ওয়াক্ত গুলোতে এই ওযর একবার পাওয়া গেলেও আপনি মা'যুর হিসেবেই বহাল থাকবেন।

আপনি প্রতি ওয়াক্তের জন্য অযু করবেন,এই অযু দিয়ে উক্ত ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন। (যদি অন্য কোনো অযু ভঙ্গকারী কিছু না পাওয়া যায়।) , পরবর্তী ওয়াক্তে আবার অযু করবেন।

এমতাবস্থায় প্যাড, প্যান্টি বা পায়জামায় স্রাব লেগে থাকলেও তাহা প্রতি নামাজের আগে পাক করতে হবেনা বা পরিবর্তন করা আবশ্যক নয়।

(উল্লেখ্য, কোনো ওয়াক্তে আপনার আর উক্ত সমস্যা না দেখা গেলে সেক্ষেত্রে আপনি আর মা'যুর হিসেবে থাকবেননা। আপনি সুস্থ মানুষ হিসেবে বিবেচিত হবে। তখন আর মা'যুরের বিধান আপনার উপর কার্যকর হবেনা।)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.