ইস্তিহাযা অবস্থায় নামাজের ভেতরে রক্ত বের হলে ওজু ভাঙে কি?
Taharah Purity · Hanafi
Question No:
8743
Questioner:
Sonali Islam 0084
Question Asked:
20 Nov 2026, 05:05 AM
Reviewed & Published:
20 Nov 2026, 07:18 AM
Views:
63
Tokens:
2,523
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম,
আমি একজন ইস্তিহাযা গ্রস্থ নারী। তাহাজ্জুদ নামাজের পর বিতর শেষ করতে ২ মিনিট লেট হয়ে ফজর শুরু হয়ে গেছে।আজকের ফজর ৪:৪৫ তে আমার বিতর শেষ হহছে ৪:৪৭ তে।আমি কী নতুন ওজু ব্লিডিং এর কাপড় চেঞ্জ করব।সালাতে আমার ব্লিডিং হয়েছে।

Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্নের বিবরণ মতে আপনার বিতর নামাজ আদায় হয়নি। পুনরায় পবিত্র হওয়ার পর বিতর নামাজ আদায় করতে হবে।
আপনি যদি মাজুর হন এক্ষেত্রে আপনার কাপড় চেঞ্জ করতে হবে না, শুধু নতুন ওয়াক্তে নতুন অজু করে নিলেই হবে।
আর যদি আপনি মা'যুর না হন, সেক্ষেত্রে আপনার কাপড় চেঞ্জ করতে হবে অথবা পাক করতে হবে, এবং নতুন ওযু তো আবশ্যক।
যখন অজু ভেঙ্গে যাবে তখনই অজু করে নিতে হবে, যখনই কাপড় নাপাক হবে কাপড় পাক করতে হবে বা চেঞ্জ করতে হবে।
উম্মে হাবীবা (রাযি.) থেকে বর্ণিত, তিনি ইস্তিহাযায় আক্রান্ত ছিলেন। নবী ﷺ তাকে বললেন—
«امْكُثِي قَدْرَ مَا كَانَتْ تَحْبِسُكِ حَيْضَتُكِ، ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي» — সহীহ মুসলিম, হাদিস ৩৩৪