প্রস্রাব বেয়ে গড়িয়ে ২ ফুটো পরে গেলে কাপড় তখন কি গোসল করতে হবে?

Taharah Purity · Hanafi

Question No: 8742
Questioner: Naeema Shahid
Question Asked: 20 Nov 2026, 04:24 AM
Reviewed & Published: 20 Nov 2026, 07:12 AM
Views: 71
Tokens: 2,808
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

ঘুমের মধ্যে বা কাজের ব্যস্ততায় যদি প্রস্রাব বেয়ে গড়িয়ে পড়ে যায় ২ ফুটো কাপড় এ তখন শুধু ঐ জায়গায় আর কাপড় পানি দিয়ে ধুয়ে নামাজ পড়লে হবে ঠান্ডায় নাকি গোসল করতে হবে? শ্বাসকষ্ট ও বেড়ে যায় ঠান্ডা লাগলে, আর গোসল করলে তখন শুধু কোমর থেকে ধুলে হবে নাকি পুরো ফরজ গোসল?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

★ঘুমের মধ্যে বা কাজের ব্যস্ততায় যদি প্রস্রাব বেয়ে গড়িয়ে পড়ে যায় ২ ফুটো কাপড় এ তখন শুধু ঐ জায়গায় আর কাপড় পানি দিয়ে ধুয়ে নামাজ পড়লে হবে ঠান্ডায় নাকি গোসল করতে হবে?

জবাবঃ- প্রশ্নে উল্লেখিত ছুরতে শুধু ঐ জায়গা আর কাপড় পানি দিয়ে ধুয়ে পাক করে নামাজ পড়লে হবে।

গোসল করতে হবেনা।

তবে কাপড়ের ঐ জায়গা পাক করার সময় অবশ্যই ৩ বার নতুন পাক পানিতে ধোয়া লাগবে,এবং প্রত্যেকবার নিংড়িয়ে নিতে হবে।

★যদিও গোসল করা আবশ্যক নয়,তারপরেও আপনি গোসল করলে তখন শুধু কোমর থেকে ধুলে হবে। পুরো শরীর গোসল করতে হবেনা।

নাজাসত দুই প্রকার (ক)নাজাসাতে গালিজাহ (খ)নাজাসাতে খাফিফাহ

প্রথম প্রকারঃ নাজাসতে গালিজাহ যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে, وَهِيَ نَوْعَانِ (الْأَوَّلُ) الْمُغَلَّظَةُ وَعُفِيَ مِنْهَا قَدْرُ الدِّرْهَمِ নাজসতে গালিজাহ যা এক দিরহাম পরিমাণ হলে ক্ষমাযোগ্য। (নাজাসতে গালিজাহ কি কি?) সে সম্পর্কে বলা হয়, كل ما يخرج من بدن الإنسان مما يوجب خروجه الوضوء أو الغسل فهو مغلظ كالغائط والبول والمني والمذي والودي والقيح والصديد والقيء إذا ملأ الفم. كذا في البحر الرائق. وكذا دم الحيض والنفاس والاستحاضة هكذا في السراج الوهاج وكذلك بول الصغير والصغيرة أكلا أو لا. كذا في الاختيار شرح المختار وكذلك الخمر والدم المسفوح ولحم الميتة وبول ما لا يؤكل والروث وأخثاء البقر والعذرة ونجو الكلب وخرء الدجاج والبط والإوز نجس نجاسة غليظة هكذا في فتاوى قاضي خان وكذا خرء السباع والسنور والفأرة. هكذا في السراج الوهاج بول الهرة والفأرة إذا أصاب الثوب قال بعضهم: يفسد إذا زاد على قدر الدرهم وهو الظاهر. هكذا في فتاوى قاضي خان والخلاصة خرء الحية وبولها نجس نجاسة غليظة وكذا خرء العلق. كذا في التتارخانية ودم الحلمة والوزغة نجس إذا كان سائلا. كذا في الظهيرية فإذا أصاب الثوب أكثر من قدر الدرهم يمنع جواز الصلاة. كذا في المحيط. ভাবার্থঃ- ঐ সমস্ত জিনিষ যা মানুষের শরীর থেকে বের হয়ে ওজু গোসলকে ওয়াজিব করে দেয়।তা হল নাজাসতে গালিজাহ,যেমনঃ- পায়খানা,পেশাব,বীর্য, মযি(বীর্যের পূর্বে যা বাহির হয়),ওদি(প্রস্রাবের সময় যা বাহির হয়)ফুঁজ,বমি যখন তা মুখভড়ে হয়, (বাহরুর রায়েক) এবং আরো ও নাজাসতে গালিজাহ হল যথাক্রমে- হায়েয ও নেফাসের রক্ত,ছোট্ট বালক/বালিকার প্রস্রাব তারা আহার করুক বা না করুক। মদ,প্রবাহিত রক্ত,মৃত জানোয়ারের গোসত,ঐ সমস্ত প্রাণীর প্রস্রাব ও গোবর যাদের গোস্ত ভক্ষণ হারাম।গরুর গোবর,কুকুরের বিষ্টা, মোরগ এবং হাস ও পানী হাসের বিষ্ঠা। হিংস প্রাণীর বিষ্টা,বিড়ালের বিষ্টা,ইদুরের বিষ্টা।বিড়াল এবং ইদুরের প্রস্রাব যদি কাপড়ে লাগে তবে কিছুসংখ্যক উলামায়ে কেরামগণ মনে করেন যে,যদি তা এক দিরহামের বেশী হয় তবে পবিত্র।আর কিছুসংখ্যক না করেন। সাপের বিষ্টা,ও প্রস্রাব।জোকের বিষ্টা।আঠালো ও টিকটিকির রক্ত যদি তা প্রবাহিত হয়।( ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/৪৬)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.