১৫ দিন পর সাদাস্রাবের সাথে রক্ত এলে তা হায়েজ?

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 8728
Questioner: Sanzida Akhi
Question Asked: 19 Nov 2026, 04:05 PM
Reviewed & Published: 19 Nov 2026, 05:00 PM
Views: 61
Tokens: 2,172
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম
যদি সাদাস্রাবের সাথে কিছু পরিমান রক্ত আসলে তাহলে কি সেটা হায়েজ ধরে নেওয়া ঠিক হবে?

হায়েজের ১৫ তম দিনে এমন হয়েছে আর রাতের সময় এমন হলে আবার পরের দিন
দুপুরে ও এমন দেখা গেছে মাঝের সময় নামাজ পড়া হয়েছে এবং রোজা ও রাখা হয়েছে
এখন আমার প্রশ্ন হলো:
১) এটা কি হায়েজ ধরে নিবো?
২) এই অবস্থায় রোজা কি হবে?
৩) এর সমাধান কি এবং আমি মাঝের সময়ে পবিত্র অবস্থায় নামাজ পড়েছি এটা কি গোনাহ হয়ে যাবে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

★যদি সাদাস্রাবের সাথে কিছু পরিমান রক্ত আসলে তাহলে কি সেটা হায়েজ ধরে নেওয়া ঠিক হবে?

জবাবঃ- এটি যদি ৩ দিন ৩ রাত ধরে আসে,তাহলে এটি হায়েজ। অন্যথায় ইস্তিহাজা।

★হায়েজের ১৫ তম দিনে এমন হয়েছে আর রাতের সময় এমন হলে আবার পরের দিন দুপুরে ও এমন দেখা গেছে মাঝের সময় নামাজ পড়া হয়েছে এবং রোজা ও রাখা হয়েছে এখন আমার প্রশ্ন হলো: ১) এটা কি হায়েজ ধরে নিবো?

জবাবঃ- হায়েজ পরবর্তী ১৬ তম দিন হয়ে এই ব্লাড যদি ৩ দিন ৩ রাত ধরে আসে,তাহলে এটি হায়েজ। অন্যথায় ইস্তিহাজা।

২) এই অবস্থায় রোজা কি হবে?

জবাবঃ- হায়েজ পরবর্তী ১৬ তম দিন হয়ে এই ব্লাড যদি ৩ দিন ৩ রাত ধরে আসে,তাহলে এই অবস্থায় রোজা হবেনা।

অন্যথায় রোজা হবে।

৩) এর সমাধান কি এবং আমি মাঝের সময়ে পবিত্র অবস্থায় নামাজ পড়েছি এটা কি গোনাহ হয়ে যাবে?

জবাবঃ- হায়েজ পরবর্তী ১৬ তম দিন হয়ে এই ব্লাড যদি ৩ দিন ৩ রাত ধরে আসে,তাহলে এটি হায়েজ,নামাজ পড়ার দরুন গুনাহ হবে। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তায়ালা আপনার অনিচ্ছাকৃত গুনাহআফ করে দিবেন।

৩ দিন ৩ রাত ধরে না আসলে এটি ইস্তিহাজা। তাই নামাজের দরুন গুনাহ হবেনা।

শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন।

এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)

হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)

তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)

হাদীস শরীফে এসেছেঃ

উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,

عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "

তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭)

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.