হাই কমোড বাথরুমের ফ্লোর পাক না নাপাক?

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 8721
Questioner: No name
Question Asked: 19 Nov 2026, 11:32 AM
Reviewed & Published: 19 Nov 2026, 04:52 PM
Views: 63
Tokens: 2,091
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

السلام عليكم ورحمة الله وبركاته

১- হাই কমোডযুক্ত বাথরুমের ফ্লোর কি নাপাক নাকি পাক ধরবো? সেই ফ্লোরে লেগে যদি কাপড় ভিজে তাহলে কি কাপড় নাকি?
২- ঘরে থাকা বাড়তি জায়নামাজ যেগুলোতে নামাজ পড়া হয়না সেগুলোকে কি অন্য কাজে লাগানো উচিত হবে? কেউ যদি পাপোষ বানায় জায়নামাজ দিয়ে তাহলে কি গুনাহ হবে না?
৩- পারফিউমের এলকোহোল কি নাপাক? পারফিউম লাগিয়ে কি নামাজ হবে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

১- হাই কমোডযুক্ত বাথরুমের ফ্লোরের হুকুম ও কাপড়ে লাগার বিধান

এক্ষেত্রে সেই হাই কমোডযুক্ত বাথরুম যারা ব্যবহার করে তারা বাথরুম ব্যবহারের পর ফ্লোর ভালোভাবে ধুয়ে পাক করে কিনা! সেটার উপরই মূলত প্রশ্নের জবাব নির্ভর করছে।

এক্ষেত্রে আপনি উক্ত বাথরুমে প্রবেশের পর নাপাকির কোন চিহ্ন ও গন্ধ যদি না পান এবং আপনি যদি নিশ্চিত হন যে ফ্লোর পাক,আগের বার বাথরুম ব্যবহার কারী ব্যাক্তি ভালোভাবেই ফ্লোর ধুয়ে পাক করেছে, সেক্ষেত্রে তা পাক বলে বিবেচিত হবে।

কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না।

অন্যথায় সে ফ্লোরকে আপনি নাপাক হিসেবে ধরবেন, কাপড়ে লাগলে কাপড়ের উক্ত স্থান পাক করবেন।

২- অব্যবহৃত জায়নামাজ অন্য কাজে ব্যবহার ও পাপোশ বানানোর হুকুম

জায়নামাজ মূলত নামাজের জন্য ব্যবহৃত পবিত্র বিছানা/কাপড়; এটি নিজে দ্বীনি নিদর্শন হিসেবে সম্মানযোগ্য।

তাই সম্মানযোগ্য কাজে তাহা ব্যবহার করা যাবে। পাপোশ বানানো জায়েজ হবেনা।

৩- পারফিউমের অ্যালকোহল ও তা লাগিয়ে নামাজের হুকুম

হানাফি মাজহাবের মুফতি-মুহাক্কিকদের গবেষণামূলক ফতোয়া অনুযায়ী, পারফিউম/সেন্টে ব্যবহৃত অ্যালকোহল (ইথাইল অ্যালকোহল) সাধারণত নাপাক (নাজাসত) নয়; কারণ তা সাধারণত কৃত্রিম/শিল্পোন্নত উপায়ে তৈরি এবং মদ (খামর)-এর মূল উপাদান নয়। তাই তা লাগিয়ে নামাজ পড়া জায়েয, কাপড় নাপাক হয় না। (ফাতাওয়া উসমানি, ১/৩৪৭; ইমদাদুল ফাতাওয়া, ১/৩৩০; আহকামে যিন্দেগী)

তবে যদি কোনো পারফিউমে সরাসরি মদ (খামর) বা নাপাক বস্তু মেশানো থাকে এবং তা স্পষ্টভাবে জানা যায়, তাহলে তা নাপাক; তখন কাপড়ে লাগলে ধুয়ে নিতে হবে। সাধারণ বাজারের পারফিউমে এমন প্রমাণ না থাকলে পাক ধরা হবে। (রাদ্দুল মুহতার, ১/৩১৪; ফাতাওয়া হিন্দিয়া, ১/৩৯)

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.