স্ক্রিনের চিকিৎসায় পুরুষ ডাক্তারকে মুখ দেখানোর শরয়ী বিধান।

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 8705
Questioner: 2389 Shimu
Question Asked: 18 Nov 2026, 11:06 PM
Reviewed & Published: 19 Nov 2026, 06:21 AM
Views: 75
Tokens: 1,653
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

স্ক্রিনের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তারকে মুখ দেখানো যাবে কি?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রশ্ন: স্ক্রিনের (ত্বকের) চিকিৎসার জন্য পুরুষ ডাক্তারকে মুখ দেখানো যাবে কি?

উত্তর: যদি আপনার এলাকা ও আপনার জেলায় উক্ত বিষয়ে কোনো মহিলা ডাক্তার না থাকে,সেক্ষেত্রে স্ক্রিনের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তারকে মুখ দেখানো যাবে। তবে এক্ষেত্রে মুখ ব্যাতিত অন্য কোনো অঙ্গ যেনো একটুও দেখা যায়,সর্বোচ্চ সতর্ক থেকে পর্দা করতে হবে।

শরীয়তের মূলনীতি হল, পুরুষ যাবে পুরুষ ডাক্তারের কাছে, মহিলা যাবে মহিলা ডাক্তারের কাছে। যদি পুরুষ ডাক্তার পাওয়া না যায়, তাহলে মহিলা ডাক্তারের চিকিৎসা নিতে পারবে। অনুরূপভাবে মহিলার জন্যও যদি মহিলা ডাক্তার না পাওয়া না যায়, তাহলে পুরুষ ডাক্তারের চিকিৎসা নিতে পারবে। (সারাখসী, আল-মাবসূত ১০/১৫৬ ; কাসানী,বাদাই ৫/১২২)

হযরত আনাস ইবনু মালিক রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

كان رسول الله ﷺ يغزو بأم سليم ونسوة من الأنصار معه إذا غزا فيسقين الماء ويداوين الجرحى

রাসূলুল্লাহ ﷺ যখন অভিযানে বের হতেন তখন তিনি উম্মু সুলাইম রাযি. ও কিছু আনসারী মহিলাকে সাথে নিয়ে যেতেন। তাঁরা পানি পরিবেশন করতেন এবং আহতদের চিকিৎসা করতেন। (মুসলিম ১৮১০)

এ হাদীসের ব্যাখ্যায় ইমাম নববী রহ. বলেন,

وهذه المداواة لمحارمهن وأزواجهن ، وما كان منها لغيرهم لا يكون فيه مس بشرة إلا في موضع الحاجة

এ হাদীস থেকে জানা যায় যে, যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে মেয়েদের বের হওয়া এবং পানি পরিবেশন ও চিকিৎসা প্রভৃতি কাজে তাদেরকে খাটানো জায়িয। তারা মাহরাম ও স্বামীদের চিকিৎসা ও সেবা করবে। অন্যদেরও সাধারণভাবে স্পর্শ করা ছাড়া চিকিৎসা করতে পারবে; তদুপরি জরুরতের প্রেক্ষিতে প্রয়োজনীয় স্থান স্পর্শ করতেও কোন অসুবিধা নেই। (নববী, শরহু মুসলিম, পৃ ৫১১)

ইবনু হাজার আসকালানী রহ. বলেন,

فيه جواز معالجة المرأة الأجنبية الرجل الأجنبي للضرورة

এ হাদীস থেকে জানা যায় যে, প্রয়োজনের প্রেক্ষিতে মহিলার জন্য বেগানা পুরুষের চিকিৎসা করা জায়িয হবে। (ইবনে হাজার, ফাতহুল বারী ৬/৮০)

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.