এশার ফরজ নামাযের শেষ দুই রাকাতে ভুলে সূরা মিলিয়ে ফেললে করনীয় কি?
Salah-Prayer · Hanafi
Question
আমি এশার ফরজ নামায পড়ার মধ্যে শেষের দুই রাকাতে ভুল করে সুরা মিলিয়ে ফেলেছি।এবং নামাযের সালামও ফিরিয়ে ফেলেছি।পরে পশ্চিম দিক থেকে সিনা ঘুরাবার আগেই শেষের দুই রাকাতে সুরা মিলানোর কথা মনে পড়ে গেছে।তাই আমি সাহু সিজদা দিয়েছি এবং যেহেতু আগেই তাশাহুদ,দুরুদ,এবং দোয়ায় মাসুরা পড়ে সালাম ফিরিয়েছি তাই সাহু সিজদা দেওয়ার পর আর এগুলো পড়িনি।এখন নামায কি হয়েছে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** আপনার নামায সহীহ হয়ে গেছে। তবে এক্ষেত্রে সেজদায়ে সাহু আবশ্যক ছিলোনা, এটি অতিরিক্ত বলে গন্য হবে।
ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পাঠ করা সুন্নাত।
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ، وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي الْعَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ.
আবূ কাতাদাহ্ (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের প্রথম দু’রাক‘আতে সূরাহ্ আল-ফাতিহা ও দু’টি সূরাহ্ পড়তেন এবং শেষ দু’রাক‘আতে সূরাহ্ আল-ফাতিহা পাঠ করতেন এবং তিনি কোন কোন আয়াত আমাদের শোনাতেন, আর তিনি প্রথম রাক‘আতে যত দীর্ঘ করতেন, দ্বিতীয় রাক‘আতে তত দীর্ঘ করতেন না। ‘আসরে এবং ফজরেও এ রকম করতেন। (বুখারী শরীফ ৭৭৬.৭৫৯) (আধুনিক প্রকাশনীঃ ৭৩২, ইসলামিক ফাউন্ডেশনঃ ৭৪০)
فتاوی شامی : "(واكتفى) المفترض (فيما بعد الأوليين بالفاتحة) فإنها سنة على الظاهر، ولو زاد لا بأس به (قوله ولو زاد لا بأس) أي لو ضم إليها سورة لا بأس به لأن القراءة في الأخريين مشروعة من غير تقدير والاقتصار على الفاتحة مسنون لا واجب فكان الضم خلاف الأولى وذلك لا ينافي المشروعية، والإباحة بمعنى عدم الإثم في الفعل والترك كما قدمناه في أوائل بحث الواجبات." (کتاب الصلاۃ، باب صفۃ الصلاۃ، ج: 1، صفحہ: 511، ط: ایچ، ایم، سعید) সারমর্মঃ ফরজ নামাজের শেষ দুই রাকাত শুধু সুরা ফাতেহার উপর ক্ষান্ত করা যথেষ্ট, কেননা ইহা সুন্নাত। কেহ যদি এর চেয়েও বেশি পাঠ করে,তাহলে ক্ষতি নেই।,,,,সুরা ফাতেহার উপর ক্ষান্ত করা সুন্নাত। ওয়াজিব নয়।