মিসকারেজের পর ইমারজেন্সি পিল খাওয়ার কারণে অনিয়মিত রক্তস্রাব—এটি হায়েজ না ইস্তিহাজা?

Taharah Purity · Hanafi

Question No: 8685
Questioner: Tahmina Akter
Question Asked: 18 Nov 2026, 07:00 PM
Reviewed & Published: 19 Nov 2026, 08:04 AM
Views: 64
Tokens: 2,001
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

৬ অক্টোবর আমার মিসকারেজ হয়েছিলো দেড় মাস এর,মিসকারেজ এর আগের পিরিয়ড ডেইট ২১ আগষ্ট,, পরে ঠিকই ছিলো সব ডাক্তার বলছে বাচ্চা একটু পরে নিতে,, পরে হাসবেন্ড এর সাথে থাকাকালীন আন প্রটেকটেড সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে ভুল করে,,তাই ইমারজেন্সি পিল খাইছিলাম,, পরে ৮ নভেম্বর অল্প ব্লাড দেখি যা ৩ দিন ছিল পরে ২ দিন ভালো ৬ তম দিন আবার একটু দেখেছি তারপর ভালো হয়ে যায়।আমি ভাবছি পিরিয়ড । এরপর আমি নামাজ পড়া শুরু করি,, তারপর ১৬ নভেম্বর থেকে আজ পর্যন্ত আমার স্বাভাবিক পিরিয়ড এর মতো ব্লাড যাচ্ছে,, কিন্তু আগে আমার ৬ দিনের বেশি পিরিয়ড থাকতো না,, তাহলে এটা মাসআলা কি?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রশ্নের বিবরন মতে ৮ ই নভেম্বর থেকে অভ্যাস অনুযায়ী ৬ দিন অর্থাৎ ১৩ ই নভেম্বর পর্যন্ত হায়েজ ধরবেন। ১৪ ই নভেম্বর থেকে ইস্তিহাজা ধরে নামাজ আদায় করবেন।

হায়েজের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা

হায়েজের সর্বনিম্ন ৩ দিন ৩ রাত, সর্বোচ্চ ১০ দিন ১০ রাত। এর বাইরে যা আসে তা ইস্তিহাজা (অসুস্থতার রক্ত), যা নামাজ-রোজা বন্ধ করে না।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: «الحيضة أقلها ثلاثة أيام وأكثرها عشرة أيام» — হায়েজের সর্বনিম্ন ৩ দিন, সর্বোচ্চ ১০ দিন।
(সুনানে আবু দাউদ, হাদিস ২৮৭; সুনানে তিরমিজি ১২৮—ইমাম তিরমিজি হাসান বলেছেন; দারাকুতনিসহ অন্যান্য সনদে বর্ণিত)

ইমাম আবু হানিফা (রহ.)-এর মাযহাব অনুযায়ী হায়েজের সর্বোচ্চ ১০ দিন।
(আল-হিদায়া, কিতাবুত তাহারাত; রাদ্দুল মুহতার ১/২৮৩; ফাতাওয়া আলমগিরি ১/৩৭)

ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে, فَإِنْ لَمْ يُجَاوِزْ الْعَشَرَةَ فَالطُّهْرُ وَالدَّمُ كِلَاهُمَا حَيْضٌ سَوَاءٌ كَانَتْ مُبْتَدَأَةً أَوْ مُعْتَادَةً وَإِنْ جَاوَزَ الْعَشَرَةَ فَفِي الْمُبْتَدَأَةِ حَيْضُهَا عَشَرَةُ أَيَّامٍ وَفِي الْمُعْتَادَةِ مَعْرُوفَتُهَا فِي الْحَيْضِ حَيْضٌ وَالطُّهْرُ طُهْرٌ. هَكَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ. «الفتاوى الهندية» (1/ 37) মাঝেমধ্যে হায়েয হওয়া আবার মাঝেমধ্যে বন্ধ হওয়া, দশ দিনের ভিতর সবকিছুই হায়েয হিসেবে গণ্য হবে।চায় এমন পরিস্থিতির সম্মুখীন ঐ মহিলা প্রথমবার হোক বা এ ব্যাপারে অভ্যস্ত থাকুক। যদি রক্তস্রাব দশদিন অতিক্রম করে যায়, তাহলে প্রথমবার এ পরিস্থিতির সম্মুখিন মহিলার জন্য দশদিন হায়েয। আর কোনো এক সংখ্যায় আদত ওয়ালী মহিলার জন্য তার পূর্বের আদতই হায়েয় এবং বাদবাকী সময় তুহুর। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭,কিতাবুল-ফাতাওয়া-২/১০৮,কিতাবুন-নাওয়াযিল-৩/১৭২)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.