হায়েজের পর হালকা সাদা স্রাব হলে নামাজ পড়া যাবে কি?
Taharah Purity · Hanafi
Question
উস্তাদ,আমার পিরিয়ড শুরুর ২ দিনের মতো ব্লাড যায়, পরের ২ দিন, দিনরাত ৪৮ ঘন্টা মিলিয়ে ২ ফুটার মতো ব্লাড যেতে পারে।মনে হয় না এর বেশি হবে,৫ দিন পার হওয়ার পর নামাজ শুরু করি।এখন লক্ষ করছি হালকা সাদা স্রাব টিস্যুর উপর রাখলে একেবারে হালকা কালার, মনে হয় ১০০ ভাগের ১ ভাগ হবে।৫ম দিন থেকে এমন লাগে।আবার টিস্যুর উপর মিলিয়ে দিলে তাও আবার হালকা ছড়ায় দিলে সাদায় দেখা যায়। হাতে নিলেও সাদাই লাগে।আজকে ৭ম দিন সারাদিনে একেবারে হালকা স্রাব গেছে।একেবারেই হালকা ২ বার চেক করলাম, এমনই আছে।,আমি নামাজ পড়া শুরু করে দিয়েছি।
কি করবো বুঝতে পারছি না।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
যেদিন হতে টিস্যু স্পষ্ট সাদা দেখবেন,সেদিন হায়েজ বন্ধ ধরে ফরজ গোসল করে নামাজ শুরু করবেন।
শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন। এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)
হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)
তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)
উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,
عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "
তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭) ,
أن النساء کن یبعثن بالکرسف إلی عائشۃ رضی اللہ تعالیٰ عنھا فکانت تقول : لا حتی ترین القصۃ البیضاء‘‘ ( المؤطأ للإمام مالک : ۱/۵۹۱ ، : مصنف ابن عبد الرزاق، حدیث نمبر : ۱۱۵۹ ) সারমর্মঃ আয়েশা সিদ্দিকা রাঃ সেই সমস্ত মহিলাদের বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা দেখিতে না পাও।