ওষুধ বন্ধের পর বাদামী স্রাব দেখা দিলে ৯ম দিনে নামায পড়া যাবে কি?
Taharah Purity · Hanafi
Question
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রশ্নে উল্লেখিত বর্ণনা অনুযায়ী আপনার বান্ধবীর হায়েজ (মাসিক) সংক্রান্ত মাসআলা নিম্নরূপ:
** উত্তর:** ৯ম দিনে যদি বাদামী বর্ণের স্রাব (কুদরাহ) দেখা যায়, সাদা স্রাব না আসে বা হায়েজ বন্ধ না হয়,তবে তা হায়েজের অন্তর্ভুক্ত হওয়ায় নামায পড়া যাবে না।
তবে যদি ব্লিডিং ১০ দিন অতিক্রম করে সেক্ষেত্রে পূর্বের মাস গুলোর অভ্যাস অনুপাতে এ মাসে হায়েজ ধরতে হবে, বাকি দিনগুলিকে ইস্তেহাজা ধরে নামাজের কাজা আদায় করে নিতে হবে।
হানাফী ফিকহ অনুযায়ী, হায়েজের সর্বনিম্ন সময় ৩ দিন ৩ রাত এবং সর্বোচ্চ ১০ দিন ১০ রাত। এই ১০ দিনের ভেতরে যে কোনো বর্ণের স্রাব—লাল, কালো, বাদামী (কুদরাহ) বা হলদে (সুফরাহ)—যদি হায়েজের সম্ভাব্য সময়ে হয়, তবে তা হায়েজ হিসেবে গণ্য হবে।
শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন।
এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)
হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)
তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)
হাদীস শরীফে এসেছেঃ
উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,
عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "
তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭)
والله أعلم بالصواب