হাতে অসুস্থতার কারনে নাপাক কাপড় পা দিয়ে চেপে ধুলে নাপাকি দূর হবে কি?
Taharah Purity · Hanafi
Question
Answer
প্রশ্ন: হাতে সমস্যার জন্য নাপাক কাপড় এপিট-ওপিঠ করে পা দিয়ে চেপে চেপে ধুলে নাপাকি দূর হবে?
উত্তর :
এক্ষেত্রে সেই কাপড় ভালো ভাবে ধুয়ে ভালোভাবে পা দিয়ে চেপে চেপে পানি নিংড়িয়ে নিবেন।
এরপর ২য় বার নতুন পাক পানি দিয়ে সে কাপড় আবার ধুয়ে নেবেন এবং আগেরবারের মতোই ভালোভাবে চেপে পা দিয়ে চেপে পানি নিংড়ে নিবেন।
এরপর ৩য় বার নতুন পাক পানি দিয়ে সে কাপড় আবার ধুয়ে নেবেন এবং আগেরবারের মতোই ভালোভাবে চেপে পা দিয়ে চেপে পানি নিংড়ে নিবেন।
তাহলে উক্ত কাপড় পাক হয়ে যাবে।
এরপর নাড়িয়ে দিবেন।
উল্লেখ্য, আপনি যেহেতু অসুস্থ, তাই এমতাবস্থায় অন্যের সহায়তা নেয়ার পরামর্শ থাকবে।
কুরআন:
“আর তোমার কাপড় পবিত্র রাখো।” (সূরা আল-মুদ্দাসসির: ৪)
ফতোয়া শামি (রাদ্দুল মুহতার):
“নাজাসাত দূর করার জন্য পানি দিয়ে ধোয়া শর্ত। শুধু ঘষা বা চেপে ধরা নাজাসাত দূর করে না।”
(রাদ্দুল মুহতার, খণ্ড ১, পৃষ্ঠা ৩১৬, দারুল ফিকর)
ফতোয়া আলমগিরি:
“কাপড়ে নাজাসাত লাগলে পবিত্র পানি দিয়ে ধোয়া ওয়াজিব।”
(ফতোয়া আলমগিরি, খণ্ড ১, পৃষ্ঠা ৪২)