পূজ এক দিরহামের কম বের হলে নাপাক হবে কি না?

Taharah Purity · Hanafi

Question No: 8651
Questioner: sumaiya Jahan
Question Asked: 18 Nov 2026, 04:58 AM
Reviewed & Published: 18 Nov 2026, 06:29 AM
Views: 78
Tokens: 1,481
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

পূজ এক দিরহামের কম বের হলে তা কি নাপাক হবে?

Answer

উত্তর

হ্যাঁ, নাপাক। এটিকে পাক বলার কোনো সুযোগ নেই।

তবে যেহেতু এক দিরহামের কম,তাই তাহা কাপড়ে/শরীরে লাগলে এমতাবস্থায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। এটি সেক্ষেত্রে ক্ষমা বলে গন্য হবে।

তবে উক্ত পূজ সর্বাবস্থায় নাপাক হিসেবেই বিহাল থাকবে।

হাদীস শরীফে এসেছেঃ-

عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه و سلم قال : تعاد الصلاة من قدر الدرهم من الدم (سنن الدر قطنى، كتاب الصلاة، باب قدر النجاسة التي تبطل الصلاة، رقم الحديث-1)

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-এক দিরহাম পরিণাম রক্তের দরুন নামাযকে পুনরায় আদায় কর। {সুনানে দারা কুতনী, হাদীস নং-১, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৩৮৯৬, জামেউল আহাদীস, হাদীস নং-১০৭৮৩, মারেফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী, হাদীস নং-১৩২৩, আল জামেউল কাবীর, হাদীস নং-২৩৮}

ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, রক্ত প্রস্রাব ইত্যাদি নাপাকি যদি দিরহাম পরিমাণ হয় তাহলে তোমার নামায পুনরায় পড়ে নাও। আর যদি দিরহামের কম হয় (এবং তুমি নামাযে থাক) তাহলে ঐ অবস্থায়ই তোমার নামায পূর্ণ করো। (কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ রাহ. ১৪৬)

সায়ীদ ইবনে মুসাইয়িব রাহ., হাম্মাদ রাহ., যুহরী রাহ. প্রমুখ তাবেয়ী থেকেও এমনটি বর্ণিত আছে। (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস ৩৯৭৮, ৩৯৭৯, ৩৯৮৩,৩৯৮৪)

فلما ذكره صاحب الأسرار عن علي وبن مسعود أنهما قدرا النجاسة بالدرهم وكفى بهما حجة في الاقتداء وروي عن عمر أيضا أنه قدره بظفره(عمدة القارى شرح صحيح البخارى، كتاب الوضوء، باب غسل الدم، رقم الحديث-227،3/140

হযরত আলী রাঃ এবং ইবনে মাসউদ রাঃ [কাপড়] নাপাক হওয়ার পরিমাণ নির্দিষ্ট করেছেন এক দিরহাম। আর আব্দুল্লাহ বিন ওমর রাঃ নির্ধারণ করেছেন নখ পরিমাণ। {উমদাতুল কারী-৩/১৪০, আদিল্লাতুল হানাফিয়্যাহ-১০১}


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.