হায়েজ অবস্থায় সূরা কুরাইশ দুআ হিসেবে পড়া যাবে কি?

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 8633
Questioner: MAISHA JANNATI
Question Asked: 17 Nov 2026, 06:22 PM
Reviewed & Published: 18 Nov 2026, 06:18 AM
Views: 79
Tokens: 2,785
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম,
হায়েজের সময়ে প্রতি ওয়াক্তিয়া নামাজের সময়ে কি দুয়া হিসেবে ৭ বার সূরা কুরাইশ পড়া যাবে? (যেকোন নিয়তে)

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

উত্তর

এটি দোয়ামূলক সুরা বা আয়াত নয়,তাই হায়েজ অবস্থায় কোনো নিয়তেই এই সুরা পাঠ করার বৈধতা নেই।

  • হাদিস: হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

    «لَا تَقْرَأِ الْحَائِضُ الْقُرْآنَ وَلَا الْجُنُبُ» "হায়েজা ও জানাবতগ্রস্ত ব্যক্তি কুরআন পড়বে না।" — সুনানে আবু দাউদ, হাদিস ২২৯; সুনানে তিরমিজি, হাদিস ১৩১; মুসনাদে আহমাদ

  • ইজমা: সমস্ত ফকীহ (হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি) একমত যে হায়েজ অবস্থায় কুরআন তিলাওয়াত নিষিদ্ধ। (দেখুন: আল-মাবসূত, সারাখসি; আল-হিদায়া; রাদ্দুল মুহতার, ১/২৯৩)

ولا بأس لحائض وجنب بقراء ۃ أدعیۃ ومسہا وحملہا وذکر اللّٰہ عز وجل وتسبیح۔ (درمختار ۱؍۲۹۳ کراچی، ۱؍۴۸۸ زکریا، الفتاویٰ التاتارخانیۃ ۱؍۴۸۱ زکریا) হায়েজাহ মহিলার জন্য কুরআনের দোয়ার আয়াত তেলাওয়াত করা,সেটা স্পর্শ করা,উঠানো,আল্লাহর যিকির তাসবিহ জপা জায়েজ। এতে কোনো সমস্যা নেই।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.