হায়েজের সময় হয়ে গেলে প্রস্রাবের চাপে রক্ত বের হলে তা হায়েজ বলে গন্য হবে কি?
Miscellaneous Fiqh · Hanafi
Question
১। যেহেতু হায়েজের সময় হয়ে গেছে। এখন এই ব্লাড কি হায়েজ হিসেবে গণ্য হবে?
২। সেই বোন যুহর নামাজ আদায়ের পর ২ ওয়াক্তের উমরী কাযা আদায় করে। যুহরের নামাজরে পাশাপাশি উমরি কাযার আদায় করা নামাজ গুলোও কি বাতিল হয়ে যাবে?
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
১। যেহেতু হায়েজের সময় হয়ে গেছে। এখন এই ব্লাড কি হায়েজ হিসেবে গণ্য হবে?
জবাবঃ- এই ব্লাড যদি ৩ দিন ৩ রাত ধরে আসে, সেক্ষেত্রে এটি হায়েজ। অন্যথায় এটি হায়েজ নয়।
২। সেই বোন যুহর নামাজ আদায়ের পর ২ ওয়াক্তের উমরী কাযা আদায় করে। যুহরের নামাজরে পাশাপাশি উমরি কাযার আদায় করা নামাজ গুলোও কি বাতিল হয়ে যাবে?
জবাবঃ- একই নামাজে জোহরের ফরজ আদায়ের পাশাপাশি উমরি কাজার নিয়ত করা যাবেনা।
এক্ষেত্রে কোনো নামাজই আদায় হবেনা।
সুতরাং জোহরের নামাজ আলাদা ভাবে আদায় করবেন। উমরি কাজা আলাদা ভাবে আদায় করবেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: «تَدَعُ الصَّلَاةَ ثَلَاثَةَ أَيَّامٍ» — “সে তিন দিন নামাজ ছেড়ে দেবে।” (সুনানে আবু দাউদ, হাদিস ২৮৭; সুনানে তিরমিজি)
ইমাম আবু হানিফা (রহ.)-এর মত অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময় ৩ দিন। (আল-হিদায়া, কিতাবুত তাহারাত; রাদ্দুল মুহতার, খণ্ড ১, পৃ. ২৮৩)
والله أعلم بالصواب