পথে পড়ে থাকা টাকা (লুকতা) ইসলামি শরীয়াহ অনুযায়ী কী করবো?
Miscellaneous Fiqh · Hanafi
Question
আমার এক ভাই আমাদের গলির সামনে রাস্তায় ১ বাড়ির পাশে রাতে ১ হাজার টাকা পেয়েছে এবং সে তুলে এনেছে, এখন সেখানে দাঁড়িয়ে লুকতা দেওয়া সম্ভব না বা আসলে বর্তমান পরিস্থিতিতে এটা লজ্জাকর, এই মুহুর্তে সেই টাকা ইসলামি শরীয়াহ অনুযায়ী কি করলে দ্বায় মুক্ত হওয়া যাবে বা গুনাহ থেকে বাঁচা যাবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর
পথে পড়ে থাকা টাকা লুকতা (লুক্বতা) হিসেবে গণ্য। ইসলামি শরীয়াহ অনুযায়ী এর হুকুম হলো:
১. প্রথমে ঘোষণা/খোঁজাখুঁজি করতে হবে — যতদিন পর্যন্ত মালিককে খুঁজে না পাওয়া যায়,মালিককে খুঁজতে হবে। প্রয়োজনে পোস্টার বা মাইকিং করতে হবে।
২. অনেক দিন পার হওয়ার পরও মালিক না পাওয়া গেলে ও মালিক পাওয়া যাবেনা মর্ম বুঝতে পারলে সদকা করে দিতে হবে (গরিব-মিসকিনকে)। ৩. যদি পরে প্রকৃত মালিক এসে প্রমাণ দেয়, তবে তার হাতে নিজের পকেট থেকে টাকাটি ফিরিয়ে দিতে হবে এতে সদকার সওয়াব বাতিল হবে না, বরং সে দায়মুক্ত হবে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
«مَنْ وَجَدَ لُقَطَةً فَلْيُشْهِدْ ذَا عَدْلٍ أَوْ ذَوَيْ عَدْلٍ، وَلْيَحْفَظْ عِفَاصَهَا وَوِعَاءَهَا، ثُمَّ لَا يَكْتُمْ وَلَا يُغَيِّبُ، فَإِنْ جَاءَ صَاحِبُهَا فَهُوَ أَحَقُّ بِهَا، وَإِنْ لَمْ يَأْتِ فَهُوَ مَالُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ»
অর্থ: "যে ব্যক্তি লুকতা পায়, সে যেন দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী রাখে, এবং তার বাঁধন ও পাত্র সংরক্ষণ করে। এরপর সে যেন গোপন না করে এবং লুকিয়ে না রাখে। যদি তার মালিক আসে, সে-ই এর অধিক হকদার। আর যদি না আসে, তবে তা আল্লাহর মাল, তিনি যাকে ইচ্ছা দান করেন।" — (সুনানে আবু দাউদ, হাদিস ১৭০৪; সুনানে তিরমিজি; মুসনাদে আহমাদ) — ইমাম তিরমিজি হাসান বলেছেন।
والله أعلم بالصواب
--