ইস্তেহাযার সমস্যায় ২৪ ঘণ্টা রক্ত না এলে কি প্রতি ওয়াক্তে নতুন অযু করতে হবে?
Taharah Purity · Hanafi
Question
আমার ইস্তেহাজার সমস্যা রয়েছে । কিন্তু আজকে ব্লেডিং হচ্ছেনা।লজ্জাস্থানের ভিতরেও সেভাবে বের হওয়ার মতো ব্লাড নেই । প্রায় ২৪ ঘন্টা ধরে কোনো ব্লাড লজ্জা স্থানের বাইরে বের হয়নি।এখন কি প্রতি ওয়াক্তে নতুন অযু করে নামায পড়তে হবে?যদি এক নামায থেকে অন্য নামাযের ওয়াক্তের মধ্যে কোনো কিছুই বের না হয় তাহলে এক অযু দিয়ে ২ওয়াক্তের নামায পড়তে পারবো?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** এখন আপনি সুস্থ,সুতরাং সুস্থ মানুষদের মতোই আপনার বিধান হবে।
অযু ভেঙ্গে গেলে নামাজ চালিয়ে যাওয়ার সুযোগ নেই।
অযু ভেঙ্গে না গেলে সেক্ষেত্রে সেই অযু দিয়ে যত ইচ্ছা যত ওয়াক্ত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন।
তবে অযু ভেঙ্গে গেলেই আবারো অযু করতে হবে।
রাসূলুল্লাহ ﷺ ফাতিমা বিনতে আবি হুবাইশ রা.-কে বলেছিলেন:
"إِنَّهُ دَمٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي"
—
সহিহ বুখারি, হাদিস ৩০৬; সহিহ মুসলিম, হাদিস ৩৩৩
অর্থাৎ ইস্তেহাযার রক্ত হায়েজ নয়; কিন্তু তা আসলে নামাযের জন্য পবিত্রতা অর্জন করতে হবে।
রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন), খণ্ড ১, পৃষ্ঠা ২৮৪: "الخارج من الفرج إذا خرج إلى الظاهر نقض" — অর্থাৎ যা লজ্জাস্থান থেকে বাইরে প্রকাশ পায় তা অযু ভঙ্গ করে।
আল-হিদায়া (মারগিনানি), কিতাবুত তাহারাত: "ولا ينقض الخارج إذا لم يبرز إلى الظاهر" — বাইরে না এলে ভঙ্গ করে না।
والله أعلم بالصواب
--