নাপাক কাপড় ধোয়ার নিয়ম, এয়ারটেল লোন, বাচ্চাদের টীকা, কুরআন পড়ার আদব প্রসঙ্গে।
Taharah Purity · Hanafi
Question
নাপাক কাপড় ৩ বার করে ধোয়ার সময় প্রতিবার ৩ বার করে বালতিও ধুতে হবে?
এয়ারটেল এ্যাপ থেকে রিচার্জ লোন,এমবি লোন নেয়া কি সুদের মধ্যে পরবে? লোন নেয়া কি জায়েজ?
বাচ্চাদের টীকা দেয়া কি জায়েজ?
বিছানায় কেউ বসে বা শুয়ে থাকলে,মেঝেতে বসে কুরআন পড়া যাবে?
ঘরে চিকার বৃষ্ঠা,মুরগির বৃষ্ঠা থাকলে ঘর কি ৩ বার করে মুছে দিতে হবে?
১ বার মুছে যদি অন্য ঘর মুছা হয় তাহলে কি ঐ ঘরও নাপাক হয়ে যাবে?
চিকার শুকনা বৃষ্ঠার উপর জায়নামাজ বিছালে( দেখিনি) নামাজ হবে?
জায়নামাজ কি নাপাক হয়েছে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:**
১. নাপাক কাপড় ধোয়ার সময় বালতি ধোয়া: নাপাক কাপড় ৩ বার করে ধোয়ার সময় প্রতিবার ৩ বার করে বালতিও ধুতে হবেনা। পানি চেঞ্জ করে নেয়াই যথেষ্ট।
ইমাম ইবন আবিদিন (রহ.) «রাদ্দুল মুহতার»-এ বলেন:
«وَلَا يُشْتَرَطُ غَسْلُ الْإِنَاءِ كُلَّ مَرَّةٍ، بَلْ يَكْفِي تَغْيِيرُ الْمَاءِ»
অর্থ: "প্রতিবার পাত্র ধোয়া শর্ত নয়; বরং পানি পরিবর্তন করাই যথেষ্ট।" (রাদ্দুল মুহতার, খণ্ড ১, পৃ. ৩১৬)
২. এয়ারটেল রিচার্জ লোন/এমবি লোন: যদি এতে অতিরিক্ত টাকা না কাটে,তাহলে এটি জায়েজ।
তবে যদি এতে অতিরিক্ত অর্থ বা সার্ভিস চার্জ নেওয়া হয়,তাহলে তা সুদের অন্তর্ভুক্ত। সুতরাং জায়েজ নয়।
আল্লাহ তাআলা বলেন:
«وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا»
"আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।" (সূরা বাকারা: ২৭৫)
রাসূলুল্লাহ ﷺ সুদ গ্রহণকারী, দাতা, লেখক ও সাক্ষীকে অভিশাপ করেছেন (সহিহ মুসলিম, হাদিস ১৫৯৮)। সুতরাং এ ধরনের লোন নেওয়া জায়েজ নয়। ফাতাওয়া উসমানি (খণ্ড ৩, পৃ. ৩৪৫)
৩. বাচ্চাদের টীকা: জায়েজ, বিশষজ্ঞ ডাক্তারদের মত অনুসারে যদি তাতে যদি হারাম বা ক্ষতিকর কোনো উপাদান না থাকে।
৪. বিছানায় কেউ থাকলে মেঝেতে কুরআন পড়া: এক্ষেত্রে কুরআনের উপর যেহেতু পা উঠে যাচ্ছে তাই এটি জায়েজ নয়।
৫. চিকার/মুরগির বিষ্ঠা: ঘর তিনবার শরীয়তের নিয়ম অনুসারে মুছতে হবে।
একবার পাক পানি ভালোভাবে প্রবাহিত করে দিলে যদি তাতে নাপাকির কোনো চিহ্ন (রং/গন্ধ) না থাকে,বরং নাপাকির চিহ্ন (রং/গন্ধ) সম্পূর্ণভাবে দূর হয়ে যায়,তাহলে তাহা পাক হয়ে যাবে।
৬. শুকনো বিষ্ঠার উপর জায়নামাজ বিছিয়ে নামাজ:
এক্ষেত্রে নামাজ হয়ে যাবে।