মাগরিবের কাযা আদায় প্রসঙ্গে
Salah-Prayer · Hanafi
Question
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর:
মাগরিবের নামাজ কাযা হয়ে গেলে ইশার নামাজের আগে মাগরিবের কাযা আদায় করা উত্তম ও অধিক সতর্কতামূলক।
তবে আপনি সাহেবে তারতিব না হলে ইশার পরেও আদায় করা জায়েয।
আর যদি আপনি সাহেবে তারতিব হোন অর্থাৎ আপনার জীবনে যদি ৫ ওয়াক্তের বেশি নামাজ কাজা না থাকে,সেক্ষেত্রে মাগারিবের কাজার আগে ঈশার নামাজ আদায় করলে ঈশার নামাজ আদায় হবেনা।
এমতাবস্থায় মাগরিবের নামাজ আদায়ের পর ঈশার নামাজ পুনরায় আদায় করতে হবে।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
«مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا، لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ» — সহিহ মুসলিম, হাদিস ৬৮৪; সহিহ বুখারি, হাদিস ৫৯৭
অর্থ: "যে ব্যক্তি নামাজ ভুলে যায়, সে যখন স্মরণ করবে তখনই তা আদায় করবে; এছাড়া তার কোনো কাফফারা নেই।"
والله أعلم بالصواب