হায়েজ বা সাদাস্রাব জনিত কাপড় ধোয়া।
Taharah Purity · Hanafi
Question
এই পানির ফোঁটা কাপড়ে লাগতে তা কি নাপাক হয়ে যাবে?
ফজরের স্বলাতের সুন্নাত নামাজ কি কাজা আদায় করতে হয়।
ফজর নামাজ ঘুম থেকে উঠতে লেইট হলে নিষিদ্ধ সময়ে নামাজ শুরু করলে কি নামাজ হবে?
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনার প্রশ্নগুলোর উত্তর নিচে ধারাবাহিকভাবে দেওয়া হলো:
★হায়েজ বা সাদাস্রাব জনিত কাপড় ধুইলে কি ওজু ভেঙে যাবে?
জবাবঃ- না,এতে অযু ভেঙ্গে যাবেনা।
★এই পানির ফোঁটা কাপড়ে লাগতে তা কি নাপাক হয়ে যাবে?
জবাবঃ- হ্যাঁ নাপাক হয়ে যাবে। তবে ৩ বার ধোয়া ও নিংড়ানোর পর এই পানির ফোঁটা কাপড়ে লাগতে তা নাপাক হয়ে যাবে।
★ফজরের স্বলাতের সুন্নাত নামাজ কি কাজা আদায় করতে হয়।
জবাবঃ- হ্যাঁ,ফজরের সুন্নাত আদায় না করলে এর কাজা করতে হয়।
ঐ দিন ইশরাকের ওয়াক্ত হতে জোহরের ওয়াক্তের আগ পর্যন্ত কাজা আদায় করা যাবে।
★ফজর নামাজ ঘুম থেকে উঠতে লেইট হলে নিষিদ্ধ সময়ে নামাজ শুরু করলে কি নামাজ হবে?
জবাবঃ- না,নামাজ হবেনা। নিষিদ্ধ ওয়াক্ত অতিবাহিত হওয়ার পর সেই নামাজ পুনরায় আদায় করতে হবে।