রিচার্জ অ্যাপের পয়েন্ট/ক্যাশব্যাক ব্যবহার করে অফার নেওয়া কি জায়েয?
Miscellaneous Fiqh · Hanafi
Question
আমারা যে অ্যাপ এর মাধ্যমে রিচার্জ করি সেখানে প্রত্যেক রিচার্জ এর জন্য পয়েন্টস জমা হয় সেটা আবার পরে ব্যবহার করে বিভিন্ন অফার নেওয়া যায়। এটা কি নেওয়া জায়েজ??
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** হ্যাঁ, এটি জায়েজ।
সুদের সংশ্লিষ্টতা না থাকলে ও শরীয়াহ বিরোধী কোনো কিছু না থাকলে এতে কোনো সমস্যা নেই। এটি কোম্পানীর পক্ষ থেকে হাদিয়া হিসেবে গন্য হবে।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، يَبْتَغُونَ بِهَا ـ أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ ـ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, লোকেরা তাদের হাদিয়া পাঠাবার জন্য ‘আয়িশা (রাঃ) এর নির্ধারিত দিনের অপেক্ষা করত। এতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত। [বুখারী, হাদীস নং-২৪০৪]
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “إِذَا أُتِيَ بِطَعَامٍ سَأَلَ عَنْهُ أَهَدِيَّةٌ أَمْ صَدَقَةٌ فَإِنْ قِيلَ صَدَقَةٌ. قَالَ لأَصْحَابِهِ كُلُوا. وَلَمْ يَأْكُلْ، وَإِنْ قِيلَ هَدِيَّةٌ. ضَرَبَ بِيَدِهِ صلى الله عليه وسلم فَأَكَلَ مَعَهُمْ ”
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে কোন খাবার আনা হলে তিনি জানতে চাইতেন, এটা হাদিয়া, না সাদকা? যদি বলা হতো, সাদকা তা হলে সাহাবীদের তিনি বলতেন, তোমরা খাও। কিন্তু তিনি খেতেন না। আর যদি বলা হল হাদিয়া। তাহলে তিনিও হাত বাড়াতেন এবং তাদের সাথে খাওয়ায় শরীক হতেন। [বুখারী, হাদীস নং-২৪০৬]