বিতর নামাজে দুআ কুনুত ছেড়ে ফেললে নামাজ হবে কি?
Salah-Prayer · Hanafi
Question No:
8426
Questioner:
Tauhida Tina
Question Asked:
14 Nov 2026, 05:18 AM
Reviewed & Published:
14 Nov 2026, 08:07 AM
Views:
95
Tokens:
2,341
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম,
গতকাল রাতে বেতর কাযা সলাত পড়তে গিয়ে ৩ রাকাতের বেলা সুরা ফাতিহার পর সুরা মিলিয়ে ই রুকুর কাছাকাছি চলে আসি।তখন মনে পড়েনি। আবার তাকবির দিয়ে দুয়া কুনুত পড়িনি।রুকুর একদম কাছাকাছি চলে আসার আবার ও ব্যাক না করে নামাজ ওভাবেই কন্টিনিউ করি এবং সাহু সিজদা দেই।নামাজ কি ঠিক আছে?
আর একদিন বেতর নামাজ পড়তে গিয়ে ৩ রাকাতের বেলা সুরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে পড়ার পর মনে হয় আমি সম্ভবত সুরা ফাতিহা পড়িনি পরে সুরা আবার ও ফাতিহা পড়ে সুরা মিলিয়ে দুয়া কুনুস পড়ে নামাজ শেষ এ সাহু সিজদা দেই।নামাজ হবে কিনা

Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:**
উভয় ছুরতেই আপনি যেহেতু সেজদায়ে সাহু দিয়েছেন,সুতরাং আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে।
পুনরায় উক্ত নামাজ গুলি আদায় করতে হবেনা।
বিতরে দুআ কুনুত ওয়াজিব
হানাফি মাযহাব অনুযায়ী, বিতরের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ার পর, রুকুতে যাওয়ার আগে দুআ কুনুত পড়া ওয়াজিব। এটি ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া হলে সাহু সিজদা ওয়াজিব হয়।
- আল-হিদায়া ও রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন)-এ বিতরের কুনুতকে ওয়াজিব বলা হয়েছে।
- ফাতাওয়া আলমগিরি-তেও বিতরের কুনুত ওয়াজিব হওয়ার কথা এসেছে।
- মা’আরিফুল কুরআন-এ সূরা কাউসার/ইখলাস সংক্রান্ত আলোচনায় বিতরের কুনুতের বিধান এসেছে।
২) সূরা ফাতিহা পুনরায় পড়া ও সাহু সিজদা
দ্বিতীয় ঘটনায় আপনি সন্দেহ করেছেন যে ফাতিহা পড়েছেন কি না; পরে আবার ফাতিহা ও সূরা মিলিয়ে পড়েছেন, তারপর কুনুত পড়ে সাহু সিজদা দিয়েছেন। এতে নামাজ সহীহ, কারণ:
- সূরা ফাতিহা পুনরায় পড়া অতিরিক্ত কিরাআত হিসেবে ধর্তব্য; এতে নামাজ বাতিল হয় না।
- সন্দেহের কারণে কোনো ওয়াজিব বিলম্বিত হলে বা ছুটে গেলে শেষে সাহু সিজদা দিলে নামাজ সহীহ হয়ে যায়।
- রাদ্দুল মুহতার ও ফাতাওয়া আলমগিরি-তে উল্লেখ আছে, নামাজে ভুলে ওয়াজিব ছুটলে বা বিলম্ব হলে সাহু সিজদা ওয়াজিব এবং তা দিলে নামাজ পূর্ণ হয়।