টিকটিকির মল হাতে লাগলে বা পিষে গেলে হাত, জামা ও চুল নাপাক হয় কি?

Taharah Purity · Hanafi

Question No: 8375
Questioner: Md Helal
Question Asked: 13 Nov 2026, 11:36 AM
Reviewed & Published: 13 Nov 2026, 02:26 PM
Views: 88
Tokens: 2,859
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার বান্ধবী একটা পাতা পাতা ধরেছিল।তার সাথে টিকটিকির মল লেগে ছিল।তা তার হাতে লেগে যায়।পরে সে হাত চেক করার সময় তা পিষে যায়।এতে তার হাত নাপাক হয় এবং সে তার হাত দিয়ে আমার হাত, জামা ও চুলে হাত দেয় এতে কি আমার জিনিস গুলো নাপাক হয়ে গেছে?
সকল মাজহাব থেকে উত্তর চাইছি এবং সরাসরি মুফতি সাহেবের কাছে প্রশ্ন করছি।

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রশ্নটির সরল উত্তর হলো: প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার বান্ধবীর হাত, জামা ও চুলে যদি নাপাকির কোনো চিহ্ন/গন্ধ পাওয়া যায়,সেক্ষেত্রে আপনার হাত, জামা ও চুল নাপাক বলে গন্য হবে।

আর যদি আপনার বান্ধবীর হাত, জামা ও চুলে যদি নাপাকির কোনো চিহ্ন/গন্ধ না পাওয়া যায়,সেক্ষেত্রে আপনার হাত, জামা ও চুল পাক বলে গন্য হবে।

(নাজাসতে গালিজাহ কি কি?) সে সম্পর্কে বলা হয়, كل ما يخرج من بدن الإنسان مما يوجب خروجه الوضوء أو الغسل فهو مغلظ كالغائط والبول والمني والمذي والودي والقيح والصديد والقيء إذا ملأ الفم. كذا في البحر الرائق. وكذا دم الحيض والنفاس والاستحاضة هكذا في السراج الوهاج وكذلك بول الصغير والصغيرة أكلا أو لا. كذا في الاختيار شرح المختار وكذلك الخمر والدم المسفوح ولحم الميتة وبول ما لا يؤكل والروث وأخثاء البقر والعذرة ونجو الكلب وخرء الدجاج والبط والإوز نجس نجاسة غليظة هكذا في فتاوى قاضي خان وكذا خرء السباع والسنور والفأرة. هكذا في السراج الوهاج بول الهرة والفأرة إذا أصاب الثوب قال بعضهم: يفسد إذا زاد على قدر الدرهم وهو الظاهر. هكذا في فتاوى قاضي خان والخلاصة خرء الحية وبولها نجس نجاسة غليظة وكذا خرء العلق. كذا في التتارخانية ودم الحلمة والوزغة نجس إذا كان سائلا. كذا في الظهيرية فإذا أصاب الثوب أكثر من قدر الدرهم يمنع جواز الصلاة. كذا في المحيط. ভাবার্থঃ-ঐ সমস্ত জিনিষ যা মানুষের শরীর থেকে বের হয়ে ওজু গোসলকে ওয়াজিব করে দেয়।তা হল নাজাসতে গালিজাহ,যেমনঃ- পায়খানা,পেশাব,বীর্য, মযি(বীর্যের পূর্বে যা বাহির হয়),ওদি(প্রস্রাবের সময় যা বাহির হয়)ফুঁজ,বমি যখন তা মুখভড়ে হয়,(বাহরুর রায়েক)এবং আরো ও নাজাসতে গালিজাহ হল যথাক্রমে-হায়েয ও নেফাসের রক্ত,ছোট্ট বালক/বালিকার প্রস্রাব তারা আহার করুক বা না করুক।মদ,প্রবাহিত রক্ত,মৃত জানোয়ারের গোসত,ঐ সমস্ত প্রাণীর প্রস্রাব ও গোবর যাদের গোস্ত ভক্ষণ হারাম।গরুর গোবর,কুকুরের বিষ্টা, মোরগ এবং হাস ও পানী হাসের বিষ্ঠা। হিংস প্রাণীর বিষ্টা,বিড়ালের বিষ্টা,ইদুরের বিষ্টা।বিড়াল এবং ইদুরের প্রস্রাব যদি কাপড়ে লাগে তবে কিছুসংখ্যক উলামায়ে কেরামগণ মনে করেন যে,যদি তা এক দিরহামের বেশী হয় তবে পবিত্র।আর কিছুসংখ্যক না করেন।সাপের বিষ্টা,ও প্রস্রাব।জোকের বিষ্টা।আঠালো ও টিকটিকির রক্ত যদি তা প্রবাহিত হয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/৪৬)

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.