ওয়াক্ত শেষে ১-২ রাকাত পড়লে সালাত আদা হবে না কাজা?
Salah-Prayer · Hanafi
Question
ওয়াক্ত শেষ হয়ে গেল এমন সময় ১ বা ২ রাকাত পড়ে ফেললে সালাত টা কী কাজা হিসেবে ধরা হবে?
হায়েজ অবস্থার বিতর সলাত ও কী পড়ে কাযা করা জরুরি? না করলে কী গুনাহ হবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্ন ১: ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সময় ১ বা ২ রাকাত পড়লে কি কাজা হিসেবে ধরা হবে?
উত্তর: ফজরের নামাজ হলে সেই নামাজ আদায় হবেনা। পুনরায় তাহা পরবর্তীতে আদায় করতে হবে।
আসরের নামাজ হলে দেখতে হবে এটা কোনদিনের আসর নামাজ?
যদি সেই দিনের আসর নামাজ হয়,তাহলে আহা আদায় হবে। অন্যথায় নয়।
ইহা ছাড়া জোহর, মাগরিব,ঈশার নামাজ সহীহ ভাবেই আদায় হবে।
- হাদিসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ» "যে ব্যক্তি সালাতের এক রাকাত পেয়ে গেল, সে পুরো সালাতই পেয়ে গেল।" (সহীহ বুখারী: ৫৮০, সহীহ মুসলিম: ৬০৭)
প্রশ্ন ২: হায়েজ অবস্থায় বিতর সালাত ও কি কাযা করা জরুরি? না করলে কি গুনাহ হবে?
উত্তর: না, হায়েজ (মাসিক) অবস্থায় বিতরসহ কোনো সালাত কাযা করা জরুরি নয়, এবং না করলে কোনো গুনাহও হবে না।
দলিল ও মাসআলা:
- হায়েজ অবস্থায় নারীদের উপর সালাত মাফ করা হয়েছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
«أَلَيْسَ إِذَا حَاضَتِ الْمَرْأَةُ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ؟» "মহিলা যখন হায়েজ হয়, তখন কি সে সালাত ও সাওম পালন করে না?" (সহীহ বুখারী: ১৯৫১)
- উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন:
«كَانَ يُصِيبُنَا ذَلِكَ، فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ» "আমাদের (হায়েজ) হতো, তখন আমাদের সাওমের কাযা করার আদেশ দেওয়া হতো, কিন্তু সালাতের কাযা করার আদেশ দেওয়া হতো না।" (সহীহ মুসলিম: ৩৩৫)