হায়েজ বন্ধ হওয়ার পর সহবাস করা নিয়ে প্রশ্ন।

Family Life · Hanafi

Question No: 6960
Questioner: Hasan
Question Asked: 15 Oct 2026, 10:29 PM
Reviewed & Published: 16 Oct 2026, 06:31 AM
Views: 7
Tokens: 5,115
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

শাইখ, আমার বউয়ের হায়েজ বিগত মাস গুলাতে ৬ দিন ছিল। বর্তমান মাস থেকে পিল খাওয়া শুরু করেছে।
বর্তমান মাসে, ৪ দিনের দিন হায়েজ বন্ধ হয়ে যায়, কোন রক্ত আসে নায়। হায়েজ শেষ হয়েছে ভেবে, বউ ফরজ গোছল করে যোহর ওয়াক্ত থেকে নামাজ শুরু করে।
একই দিনে এশা পড়ে, রাত আনুমানিক ১২ দিকে আমরা মিলিত হয়। মিলিন শেষে দেখা যায় আবার রক্ত বার হচ্ছে।
মিলিনের সময়ও কোন রক্ত ছিলো না, কারণ আমার গোপন অঙ্গে কোনে রক্ত লাগেনি।
আবার হায়েজ শুরু হয়েছে ভেবে আমরা আর মিলিত হইনি। পরের দুইদিনও হাল্কা করে রক্ত যাচ্ছে।
আমার প্রশ্ন হল, আমরা যে মিলিত হলাম, এতে কি আমরা গুনাহগার হব? আর কাফফারা দিতে হবে কিনা? আমাদের করনীয় কি?

Answer

হায়েজ বন্ধ হওয়ার পর সহবাস: গুনাহ ও কাফফারার বিধান

প্রশ্নের সারসংক্ষেপ

আপনার স্ত্রীর পূর্বের মাসগুলোতে হায়েজ ছিল ৬ দিন। বর্তমানে পিল খাওয়ার কারণে ৪ দিনেই রক্ত বন্ধ হয়ে যায়। তিনি হায়েজ শেষ ভেবে গোসল করে নামাজ শুরু করেন। ঐ দিন রাতে (এশার পর, আনুমানিক ১২টায়) আপনি সহবাস করেন। সহবাসের সময় কোনো রক্ত ছিল না। সহবাসের পর আবার রক্ত আসতে শুরু করে এবং পরের দুই দিন হালকা রক্ত যায়।

প্রশ্ন: এই সহবাসে কি গুনাহ হয়েছে? কাফফারা দিতে হবে কি? করণীয় কী?


জবাবঃ- প্রশ্নে উল্লেখিত ছুরতে হায়েজ অবস্থায় সহবাস হয়েছে,তাই তওবা আবশ্যক, ও ভবিষ্যতে সতর্কতা আবশ্যক।

তবে অনিচ্ছাকৃত হওয়ায় ক্ষমা চাইলে আল্লাহ তায়ালা ক্ষমা করবেন,ইনশাআল্লাহ।

এক্ষেত্রে কোনো কাফফারা আদায় করতে হবেনা।

হানাফি মাযহাবে হায়েজের সর্বনিম্ন সময় ৩ দিন ৩ রাত (৭২ ঘণ্টা) এবং সর্বোচ্চ ১০ দিন ১০ রাত। ([আল-হিদায়া, কিতাবুত তাহারাত] রাদ্দুল মুহতার, খণ্ড ১, পৃ. ২৮৩)

পিল খাওয়ার কারণে হায়েজের দিন কমে যাওয়া স্বাভাবিক। যেহেতু আপনার স্ত্রীর রক্ত ৪ দিন (৭২ ঘণ্টার বেশি) স্থায়ী হয়েছে, তাই এটি শরিয়তসম্মত হায়েজ হিসেবে গণ্য হবে।

আল্লাহ তা'আলা বলেন:

"তারা তোমাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, এটি অপবিত্র। সুতরাং হায়েজের সময় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকট যেয়ো না। অতঃপর তারা পবিত্র হয়ে গেলে শরিয়তসম্মত পন্থায় তাদের নিকট যাও।" — (সূরা আল-বাকারা: ২২২)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"তোমরা হায়েজের সময় স্ত্রীদের সাথে সব কিছু করো, তবে সহবাস করো না।" — (সহিহ মুসলিম, হাদিস: ৩০২; সুনানে আবু দাউদ, হাদিস: ২৫৮)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.