হায়েজ শুরুর সন্দেহে স্বামীর সাথে মিলিত হওয়া কি হারাম?
Miscellaneous Fiqh · Hanafi
Question
Answer
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
আপনার বর্ণনা অনুযায়ী—রাতে সামান্য রক্ত দেখা যাওয়ার পর আপনি আরও দুইবার চেক করেছেন, তখন কোনো রক্ত ছিল না; স্বামীর সাথে মিলিত হওয়ার সময়ও কোনো রক্ত দেখা যায়নি; অতঃপর সকালে স্বাভাবিকভাবে মাসিক শুরু হয়েছে।
এই অবস্থায় এটি যদি আসলেই হায়েজ হয়,অর্থাৎ সর্বনিম্ন ৩ দিন ৩ রাত ধরে ব্লিডিং হয়,সেক্ষেত্রে **আপনার গুনাহ হয়েছে। আপনি তওবা করে নিবেন। অনাকাঙ্ক্ষিত গুনাহ হওয়ায় আল্লাহ তায়ালা আপনাকে মাফ করে দিবেন।
আর যদি এটি হায়েজ না হয়,অর্থাৎ ৩ দিনের আগেই যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়,১০ দিনের মধ্যে যদি আর ব্লাড না আসে,সেক্ষেত্রে এটি হায়েজ নয়।
এমতাবস্থায় স্বামীর সাথে মিলিত হওয়ার দরুন গুনাহ হয়নি।
-
হাদিসে উম্মে সালামা (রাযি.) থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন:
«إِنَّمَا الْحَيْضُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ»—নিশ্চয়ই হায়েজ হলো কালো রক্ত যা চেনা যায়। (সুনানে আবু দাউদ, হাদিস: ২৮৬; মুসনাদে আহমাদ)অর্থাৎ হায়েজের রক্ত সাধারণত ঘন ও পরিচিত রঙের হয়; সামান্য সন্দেহপূর্ণ চিহ্ন দ্বারা হায়েজ প্রমাণিত হয় না।