হায়েয ১০ দিনের বেশি হলে কী করব?
Taharah Purity · Hanafi
Question
10 দিনের পরেও যদি রক্ত দেখা দেয় তাহলে কি প্রত্যেক বার রক্ত দেখা দেয়ার পর গোসল ফরজ নাকি শুধু অজু করে নামাজ আদায় করলেই হবে?
Answer
হায়েয ১০ দিনের বেশি হলে পবিত্র হওয়ার বিধান
প্রশ্নের সারসংক্ষেপ
হায়েযের সাধারণ সময়সীমা ১০ দিন। যদি ১০ দিনের বেশি রক্ত আসে, তাহলে করণীয় কী? ১০ দিন পরও রক্ত দেখা দিলে কি প্রতিবার গোসল ফরজ, নাকি শুধু অজু করে নামাজ আদায় করা যাবে?
উত্তর
এক্ষেত্রে তার অভ্যাস যেহেতু দশ দিন,সুতরাং দশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সে পবিত্র হয়ে নামাজ আদায় করবে।
যদি নামাজের পুরো ওয়াক্ত জুড়েই তার স্রাব আসতেই থাকে, তাহলে সে প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য একবার অজু করে ওযু ভাঙ্গার অন্য কোন কারণ না পাওয়া গেলে ওই ওযু দিয়ে ওই ওয়াক্তে যত ইচ্ছা নামাজ আদায় করতে পারবে।
আর যদি তার অবস্থা এমন হয় মাঝে মাঝে ব্লাড আছে, অনেকক্ষণ পবিত্র থাকে অর্থাৎ নামাজটা সে পবিত্র অবস্থায় আদায় করতে যদি সক্ষম হয়, তাহলে সে ওযু করে পবিত্র হয়ে পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে।
এরপর অযু ভেঙ্গে যাওয়ার কোনো কারন দেখা দেয় বা স্রাব বের হয়,সেক্ষেত্রে পুনরায় অজু করতে হবে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "হায়েযের সর্বনিম্ন সময় তিন দিন এবং সর্বোচ্চ সময় দশ দিন।" — (সুনানে দারাকুতনী, হাদিস: ৫৮৭; সুনানে তিরমিজি)
উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: "নবী ﷺ-এর যুগে এক নারীর হায়েয দশ দিনের বেশি স্থায়ী হতো, তখন নবী ﷺ তাকে দশ দিন হায়েয গণ্য করতে এবং বাকি দিনগুলোতে নামাজ পড়তে নির্দেশ দিয়েছিলেন।" — (সুনানে আবু দাউদ, হাদিস: ২৮৭; মুসনাদে আহমাদ)