স্বামীর বাসায় ১৫ দিনের কম থাকলে কসর হবে কি?

Salah-Prayer · Hanafi

Question No: 6509
Questioner: myselfsamiairin
Question Asked: 07 Oct 2026, 09:51 AM
Reviewed & Published: 07 Oct 2026, 10:12 AM
Views: 22
Tokens: 3,136
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম
আমি আমার শশুড়বাড়ি বরিশাল থাকি।আমার হাসবেন্ড ঢাকায় থাকেন।এক্ষেত্রে আমি যদি ঢাকায় ১৫ দিনের কম বেড়ানোর নিয়তে হাসবেন্ড এর বাসায় থাকি আমাকে কি ফরয সলাত কসর করতে হবে?
আর আমার বাবা চাকরিসূত্রে রাঙ্গামাটি থাকেন।ঢাকা থেকে বা বরিশাল থেকে বাবার অস্থায়ী বাসায় বেড়াতে গেলে কি সলাত কসর করতে হবে?

Answer

সফরের সলাত (কসর) সম্পর্কিত মাসআলা

উত্তর:

وعليكم السلام ورحمة الله وبركاته

আপনার স্থায়ী বাসা কোনটা? অর্থাৎ কোন জায়গায় আপনি আপনার স্বামী সন্তানকে নিয়ে আজীবন থাকার নিয়ত করেছেন?

যদি শশুড়বাড়ি বরিশালেই আপনার স্বামী সন্তানকে নিয়ে আজীবন থাকার নিয়ত করে থাকেন,সেক্ষেত্রে ঢাকায় ১৫ দিনের কম থাকার নিয়তে হাসবেন্ড এর বাসায় গেলে সেখানে কসর করবেন।

অনুরুপ ভাবে ঢাকা থেকে বা বরিশাল থেকে বাবার বাসা যাহা রাঙ্গামাটিতে অবস্থিত, সেখানে গিয়ে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে সেক্ষেত্রে সেখানে কসর করবেন।

যদি ঢাকাতেই আপনার স্বামী সন্তানকে নিয়ে আজীবন থাকার নিয়ত করে থাকেন,সেক্ষেত্রে ঢাকায় ১৫ দিনের কম থাকার নিয়তে হাসবেন্ড এর বাসায় গেলে সেখানে পূর্ণ নামাজ করবেন।

রেফারেন্স:

  • রাদ্দুল মুহতার (ইবনে আবিদীন): "المسافر يقصر إذا لم ينو الإقامة خمسة عشر يوما"
  • আল-হিদায়া: "وإذا نوى المسافر الإقامة في بلدة خمسة عشر يوما أتم، وإن نوى أقل من ذلك قصر"
  • ফাতাওয়া উসমানি (মুফতি তাকি উসমানি): ১/২৩৫

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.