ইস্তেহাজার সময় প্রতি ওয়াক্তে প্যাড বা কাপড় পরিবর্তন করতে হবে কি?

Salah-Prayer · Hanafi

Question No: 6476
Questioner: Tahmina Akter
Question Asked: 06 Oct 2026, 02:15 PM
Reviewed & Published: 06 Oct 2026, 03:04 PM
Views: 10
Tokens: 4,398
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

ইস্তেহাজার সময় কি প্রতি ওয়াক্তে পেড বা কাপড় পরিবর্তন করতে হবে? ১ ওযুতে নামাজ, কুরআন পড়া যাবে কি

Answer

ইস্তেহাজার সময় প্রতি ওয়াক্তে পেড বা কাপড় পরিবর্তন করতে হবে কি? এক ওযুতে নামাজ ও কুরআন পড়া যাবে কি?

প্রশ্নের সারসংক্ষেপ

প্রশ্নটি দুটি অংশে বিভক্ত: ১. ইস্তেহাজা (অনিয়মিত রক্তস্রাব)-এর সময় কি প্রতি ওয়াক্ত নামাজের জন্য পেড বা কাপড় পরিবর্তন করা আবশ্যক?

জবাবঃ- আপনি যদি শরয়ী মা'যুর হন,সেক্ষেত্রে প্রতি ওয়াক্ত নামাজের জন্য পেড বা কাপড় পরিবর্তন করা আবশ্যক নয়।

আপনি যদি শরয়ী মা'যুর না হন,সেক্ষেত্রে নামাক কাপড়ে/নাপাক শরীরে নামাজ আদায়ের কোনো সুযোগ নেই।

এক্ষেত্রে অবশ্যই পাক কাপড়ে নামাজ আদায় করতে হবে,প্যাডে নাপাকি থাকলে তাহা চেঞ্জ করে নামাজ আদায় করতে হবে।

২. এক ওযু দ্বারা কি একাধিক নামাজ পড়া যাবে এবং কুরআন তিলাওয়াত করা যাবে?

আপনি যদি শরয়ী মা'যুর হন,সেক্ষেত্রে প্রতি ওয়াক্তে এক অযু দিয়ে সেই ওয়াক্তের মধ্যে অযু ভেঙ্গে যাওয়ার অন্য কোনো কারন পাওয়া না গেলে একাধিক নামাজ পড়া যাবে এবং কুরআন তিলাওয়াত করা যাবে।

আপনি যদি শরয়ী মা'যুর না হন,সেক্ষেত্রে এমনটিই সুযোগ নেই।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ ﷺ: إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ فَقَالَ: لَا، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي

অনুবাদ: আয়েশা (রাযি.) থেকে বর্ণিত, ফাতিমা বিনতে আবু হুবাইশ (রাযি.) রাসূলুল্লাহ ﷺ-কে বললেন, "আমি ইস্তেহাজায় আক্রান্ত, তাই পবিত্র হতে পারি না। আমি কি নামাজ ছেড়ে দেব?" রাসূল ﷺ বললেন, "না, এটি তো একটি শিরা (রক্তনালী) মাত্র, হায়েজ নয়। যখন হায়েজ আসবে তখন নামাজ ছেড়ে দাও, আর যখন চলে যাবে তখন রক্ত ধুয়ে নামাজ পড়ো।"

(সহীহ বুখারী, হাদিস: ৩০৬; সহীহ মুসলিম, হাদিস: ৩৩৩)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.