প্রস্রাবের পর কিছু বের হলে নামাজ হবে কি?
Salah-Prayer · Hanafi
Question No:
6387
Questioner:
Asif Khan
Question Asked:
04 Oct 2026, 07:49 PM
Reviewed & Published:
04 Oct 2026, 08:20 PM
Views:
15
Tokens:
4,248
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আ'লাইকুম
আমার পস্রাব করার পর শুধু পস্রাব বের হতে থাকে আমি টিস্যু দিয়ে ১,২ মিনিট হাটি তাও বের হয়ে যায় একটু এখন নামাজে বের হলে নামাজ কি হবে?
আর একইভাবে একটু মজি বের হলে কি নামাজ হবে?
২.গেইমে প্লেয়ার এর উরু দেখা গেলে কি হারাম হবে গেইম?
আমার পস্রাব করার পর শুধু পস্রাব বের হতে থাকে আমি টিস্যু দিয়ে ১,২ মিনিট হাটি তাও বের হয়ে যায় একটু এখন নামাজে বের হলে নামাজ কি হবে?
আর একইভাবে একটু মজি বের হলে কি নামাজ হবে?
২.গেইমে প্লেয়ার এর উরু দেখা গেলে কি হারাম হবে গেইম?
Answer
সালাত গেইম এর সতর নিয়ে — বিস্তারিত ফতোয়া
উত্তর: বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
প্রথম প্রশ্ন: পেশাবের পর টিস্যু দিয়ে হাঁটার পরও কিছু বের হলে নামাজ হবে কি?
প্রশ্নের বিবরন মতে আপনার নামাজ হবেনা। সুতরাং আপনার প্রতি পরামর্শ থাকবে আপনি নামাজের আগে পেশাব করবেন না। নামাজের পর পেশাব করবেন।
তবে আপনার যদি মা'যুর হন তথা নামাজের পুরো ওয়াক্ত জুড়ে সার্বক্ষণিক যদি আপনার পেশাব বের হতেই থাকে, সে ক্ষেত্রে আপনার উপর মা'যুর এর বিধান কার্যকর হবে,প্রতি ওয়াক্তের জন্য আপনি অযু করবেম,এভাবেই আপনার নামাজ হয়ে যাবে।
দ্বিতীয় প্রশ্ন: গেইমে প্লেয়ারের উরু দেখা গেলে কি হারাম হবে?
উক্ত গেইম খেলা জায়েজ হবেনা। নাজায়েজ হবে।
সতর সম্পর্কে ইসলামের বিধান:
পুরুষের সতর: নাভি থেকে হাঁটু পর্যন্ত (হাঁটু সহ)।
মহিলার সতর: মুখমণ্ডল ও হাতের কব্জি ছাড়া সমস্ত শরীর।
রেফারেন্স:
— মারাকিল ফালাহ, পৃষ্ঠা ১৪৭
— রাদ্দুল মুহতার, খণ্ড ১, পৃষ্ঠা ৪০৮
— বাহিশতী জেওর, পৃষ্ঠা ৪৭