মেনোপজের সময় নামাজের মাসআলা
Salah-Prayer · Hanafi
Question No:
6187
Questioner:
Maysha Mumtaz Nadia
Question Asked:
01 Oct 2026, 09:48 AM
Reviewed & Published:
01 Oct 2026, 10:13 AM
Views:
30
Tokens:
4,224
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আমার মায়ের বয়স ৫০+ । গত মাসের (সেপ্টেম্বর) ৭তারিখে তার মাসিক শুরু হয়েছিল এবং অভ্যাস অনুযায়ী ৫দিন পরেই তার মাসিক শেষ হয় ও নামাজ শুরু করে। কিন্তু ৭দিন নামাজ পড়ার পর, ১৯ তারিখ থেকে আবার সামান্য ব্লাড আসা শুরু হয় এবং এখনও রক্তপাত হচ্ছে। গত কয়েকদিন থেকে বেশি রক্তপাত হচ্ছে। আজসহ ১৩ দিন হয়ে গেল। এটা কি মেনোপজ? আমার মায়ের কি এখন নামাজ পড়া উচিত? আগের নামাজগুলো কি কাজা আদায় করতে হবে? নামাজ পড়ার সময় ব্লাড আসলে কি নামাজ ভেঙে যাবে?
Answer
মেনোপজের সময় নামাজের মাসআলা
উত্তর
প্রশ্নে উল্লেখিত ছুরতে ২৮ তারিখ থেকে আপনার মা হায়েজ ধরবেন। এক্ষেত্রে ২৮ তারিখ হতে ১০ দিনের মধ্যে ব্লিডিং বন্ধ হলে সবকটি দিন হায়েজ হিসেবে ধরবেন।
আর যদি ২৮ তারিখ হতে ব্লিডিং ১০ দিন অতিক্রম করে,সেক্ষেত্রে পূর্বের অভ্যাস অনুযায়ী ৫ দিন হায়েজ ধরবেন। বাকি দিনগুলিকে ইস্তেহাজা হিসেবে ধরে নামাজ আদায় করতে হবে।
- হায়েজের সর্বনিম্ন সময়: ৩ দিন ৩ রাত
- হায়েজের সর্বোচ্চ সময়: ১০ দিন ১০ রাত।
- হায়েজ ও নিফাসের মাঝে ন্যূনতম পবিত্রতার সময়: ১৫ দিন
- হায়েজের পর যদি ১৫ দিন পূর্ণ পবিত্র না থাকে এবং আবার রক্ত আসে, তবে তা ইস্তিহাযা (অসুস্থতার রক্ত) হিসেবে গণ্য হবে।
রেফারেন্স: রাদ্দুল মুহতার (ইবনে আবিদীন শামি), খণ্ড ১, কিতাবুত তাহারাত, বাবুল হায়েজ; আল-হিদায়া, কিতাবুত তাহারাত।