ঈদের নামাজে মাসবুক হওয়ার বিধান।

Salah-Prayer · Hanafi

Question No: 6026
Questioner: Abdur Rahman Saif
Question Asked: 27 Sep 2026, 07:35 PM
Reviewed & Published: 29 Sep 2026, 05:04 AM
Views: 11
Tokens: 4,561
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

ইদের সালাতে মাসবুক হিসেবে জামাতে শরীক হয়ে কেউ যদি না জানে এটা প্রথম রাকাত নাকি দ্বিতীয় রাকাত, সেক্ষেত্রে করণীয় কি? যদি দ্বিতীয় রাকাত ধরে শুরুতে ৩ তাকবীর না দিয়ে জামাতে শরীক হয় কেউ, কিন্তু পরে যদি দেখে এটা প্রথম রাকাত ছিলো তাহলে পুরো নামাজে বাকি ৩টা অতিরিক্ত তাকবীর কিভাবে আদায় করতে হবে?

Answer

ইদের নামাজে মাসবুক হওয়ার বিধান

ভূমিকা

ইদের নামাজে অতিরিক্ত তাকবীর (তাকবীরে যাওয়াইদ) আদায় করা ওয়াজিব। হানাফি মাজহাবে ইদের দুই রাকাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে অতিরিক্ত তিনটি তাকবীর দেওয়া ওয়াজিব। মাসবুক (যে ব্যক্তি জামাতে দেরিতে শরীক হয়) ব্যক্তির জন্য এই তাকবীর আদায়ের বিধান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


মূল কথা হল এটা যদি প্রথম রাকাত হয়, তাহলে তো সে তাকবীরে তাহরীমার পরে অতিরিক্ত তাকবীরগুলো আদায় করবে, আর যদি দ্বিতীয় রাকাত হয় তাহলে সালাম ইমামের সালাম ফিরানোর পর উঠে সূরা কেরাত পড়ে রুকুর আগে তিনটা অতিরিক্ত থাকবে পড়বে।

ما فی ’’ الدر المختار مع الشامیۃ ‘‘ : لو سبق برکعۃ یقرأ ثم یکبر لئلا یتوالی التکبیر أی لأنہ إذا کبر قبل القراء ۃ وقد کبر مع الإمام بعد القراء ۃ لزم توالی التکبیرات فی الرکعتین ، ولم یقل بہ أحد من الصحابۃ ۔ (۳/۵۲)

ما فی ’’ النہر الفائق ‘‘ : إن المسبوق برکعۃ إذا قام إلی القضاء وکان علی رأی ابن مسعود قرأ أولا ثم کبر، وفی النوادر : أنہ یکبر أولا ، وجہ الظاہر أن البداء ۃ بالتکبیر تؤدی إلی الموالاۃ بین التکبیر وہو خلاف الإجماع ۔ (۱/۳۶۹ ، باب صلاۃ العیدین)

ما فی ’’ البحر الرائق ‘‘ : المسبوق برکعۃ إذا قام إلی القضاء ، فإنہ یقرأ ثم یکبر لأنہ لو بدأ بالتکبیر یصیر موالیًا بین التکبیرات ولم یقل بہ أحد من الصحابۃ ۔ (۲/۲۸۲)

ما فی ’’ الفتاوی التاتارخانیۃ ‘‘ : لو کان الإمام صلی الرکعۃ الأولی ، وکبر ابن عباس ، ودخل الرجل معہ فی الرکعۃ الثانیۃ ، فلما سلم الإمام قام الرجل یقضی الرکعۃ الأولی ، وہو یدی تکبیر ابن مسعود ، یکبر تکبیر ابن مسعود لأنہ مسبوق فی الرکعۃ الأولی ۔ (۱/۵۶۲ ، بدائع الصنائع : ۱/۶۲۳ ، الموسوعۃ الفقہیۃ : ۱۳/۲۰۹ ، تکبیر ، تکبیرات الزوائد فی صلاۃ العیدین) (فتاوی رحیمیہ :۶/۱۷۴، أحسن الفتاوی :۴/۱۵۳)

এখন সে কোন রাকাতে আছে এটি যদি বুঝতে না পারে,আর এটি যদি ১ম রাকাত হয়, সেক্ষেত্রে তো সে ইমামের রুকুর সময় স্পষ্ট করে বুঝতে পারবে।

যদি ইমামের রুকুর সময় বুঝতে পারে যে সে প্রথম রাকাতেই আছে, অথচ সে তাকবিরে তাহরিমার পর অতিরিক্ত তাকবির গুলো আদায় করেনি, তাহলে সে রুকুতে গিয়ে অতিরিক্ত তাকবির গুলো আদায় করবে।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 173،174): ’’(ولو أدرك) المؤتم (الإمام في القيام) بعدما كبر (كبر) في الحال برأي نفسه؛ لأنه مسبوق.

(فلو لم يكبر حتى ركع الإمام قبل أن يكبر) المؤتم (لا يكبر) في القيام (و) لكن (يركع ويكبر في الركوع) على الصحيح؛ لأن للركوع حكم القيام فالإتيان بالواجب أولى من المسنون‘‘

সুতরাং কেউ যদি দ্বিতীয় রাকাত ধরে শুরুতে ৩ তাকবীর না দিয়ে জামাতে শরীক হয়, কিন্তু পরে যদি দেখে এটা প্রথম রাকাত ছিলো, তাহলে পুরো নামাজে বাকি ৩টা অতিরিক্ত তাকবীর কিভাবে আদায় করতে হবে?

এর জবাব হলোঃ এক্ষেত্রে তো সে ইমামের রুকুর সময় রাকাত সংক্রান্ত বিষয় স্পষ্ট আকারে বুঝতে পারবে।

যদি ইমামের রুকুর সময় বুঝতে পারে যে সে প্রথম রাকাতেই আছে, অথচ সে তাকবিরে তাহরিমার পর অতিরিক্ত তাকবির গুলো আদায় করেনি, তাহলে সে রুকুতে গিয়ে অতিরিক্ত তাকবির গুলো আদায় করবে।

আল্লাহই ভালো জানেন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.