এক ছেলে ও ৫ মেয়ের মাঝে সম্পদ বন্টন এর পদ্ধতি।
Miscellaneous Fiqh · Ahle Hadith / Salafi
Question
Answer
প্রশ্নে উল্লেখিত ছুরতে আগে তাদের বাবার সম্পদ শরীয়তের বিধান অনুসারে বন্টন হবে,এরপর তার মায়ের সম্পত্তি বন্টন হবে।
তার বাবার সম্পদ ৮ ভাগ হবে। এক অংশ (মাইয়্যিতের স্ত্রী) সন্তানদের মা পাবে। মাইয়্যিতের এক ছেলে ২ অংশ পাবে। মাইয়্যিতের ৫ মেয়ে প্রত্যেকে এক অংশ করে ৫ জন মোট ৫ অংশ পাবে।
সেই হিসেবে ৫২০০০০ টাকা এই ভাবে বন্টিত হবেঃ- (মাইয়্যিতের স্ত্রী) সন্তানদের মা ৬৫০০০ টাকা পাবে। মাইয়্যিতের এক ছেলে ১৩০০০০ টাকা পাবে। মাইয়্যিতের ৫ মেয়ে প্রত্যেকে ৬৫০০০ টাকা করে ৫ জন মোট ৩২৫০০০ টাকা পাবে।
শরীয়তের বিধান অনুসারে তাদের মা মারা যাওয়ার পর মায়ের সম্পত্তি নিম্নোক্ত পদ্ধতিতে বন্টিত হবেঃ-
তার মায়ের রেখে যাওয়া সমূদয় সম্পদ ৭ ভাগ হবে। মাইয়্যিতের এক ছেলে ২ অংশ পাবে। মাইয়্যিতের ৫ মেয়ে প্রত্যেকে এক অংশ করে ৫ জন মোট ৫ অংশ পাবে।
সেই হিসেবে 497000 টাকা এই ভাবে বন্টিত হবেঃ- মাইয়্যিতের এক ছেলে ১৪২০০০ টাকা পাবে। মাইয়্যিতের ৫ মেয়ে প্রত্যেকে ৭১০০০ টাকা করে ৫ জন মোট ৩৫৫০০০ টাকা পাবে।
সুরা নিসার ১১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
یُوۡصِیۡکُمُ اللّٰہُ فِیۡۤ اَوۡلَادِکُمۡ ٭ لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ۚ فَاِنۡ کُنَّ نِسَآءً فَوۡقَ اثۡنَتَیۡنِ فَلَہُنَّ ثُلُثَا مَا تَرَکَ ۚ وَ اِنۡ کَانَتۡ وَاحِدَۃً فَلَہَا النِّصۡفُ ؕ وَ لِاَبَوَیۡہِ لِکُلِّ وَاحِدٍ مِّنۡہُمَا السُّدُسُ مِمَّا تَرَکَ اِنۡ کَانَ لَہٗ وَلَدٌ ۚ فَاِنۡ لَّمۡ یَکُنۡ لَّہٗ وَلَدٌ وَّ وَرِثَہٗۤ اَبَوٰہُ فَلِاُمِّہِ الثُّلُثُ ۚ فَاِنۡ کَانَ لَہٗۤ اِخۡوَۃٌ فَلِاُمِّہِ السُّدُسُ مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصِیۡ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ؕ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ لَا تَدۡرُوۡنَ اَیُّہُمۡ اَقۡرَبُ لَکُمۡ نَفۡعًا ؕ فَرِیۡضَۃً مِّنَ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۱۱﴾
আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচেছন: এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান; কিন্তু শুধু কন্যা দুইয়ের বেশী থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দু’ভাগ, আর মাত্র এক কন্য থাকলে তার জন্য অর্ধেক। তার সন্তান থাকলে তার পিতা-মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ; সে নিঃসন্তান হলে এবং পিতা-মাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ; তার ভাই-বোন থাকলে মাতার জন্য ছয় ভাগের এক ভাগ; এ সবই সে যা ওসিয়াত করে তা দেয়ার এবং ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তা তোমরা জান না । এ বিধান আল্লাহর; নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।