প্রথম বৈঠকে ভুলে দরূদ পড়ে নিলে কি নামায হবে?

Salah-Prayer · Hanafi

Question No: 1895
Questioner: Sonali Islam 0084
Question Asked: 21 Jun 2026, 10:25 PM
Reviewed & Published: 21 Jun 2026, 10:30 PM
Views: 53
Tokens: 3,387
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসলামু আালাইকুম,
বিতর বা অন্য কোনো সালাতের ২য় রাকাতে তাশাহুদ এর সাথে ভুলে দরুদ পড়লে কী নামাজ এর কোনো ক্ষতি হবে?

Answer

উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته

হানাফী মাযহাবের সুস্পষ্ট মতানুযায়ী, বিতর বা অন্য কোনো সালাতের দ্বিতীয় রাক‘আতে (অর্থাৎ প্রথম বৈঠকে) তাশাহহুদের সাথে ভুলবশত দরূদ শরীফ পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে।

কারণ:
প্রথম বৈঠকে কেবল তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়া ওয়াজিব। তাশাহুদ পড়ার পর দ্রুত দাড়ানো ওয়াজিব। তাশাহুদ পড়তে গিয়ে তৃতীয় রাকাতের জন্য দেড়ী হওয়ার জন্য সাহু সিজদা ওয়াজিব হবে।

সারকথা:
দ্বিতীয় রাক‘আতে তাশাহহুদের সাথে ভুলে দরূদ পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে।

আল্লাহু তা‘আলা সর্বাধিক জ্ঞানী।



This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.