আহলে হাদিস সম্পর্কে

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 1377
Questioner: Qurrata Ain
Question Asked: 08 Jun 2026, 03:45 PM
Reviewed & Published: 08 Jun 2026, 04:46 PM
Views: 66
Tokens: 4,400
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

১.আহলে হাদিসের উৎপত্তি কিভাবে?
২. তাদের কেন অনুসরণ করা যাবেনা?
৩. কেউ ভিন্ন মাযহাবের দেশে গিয়ে দীর্ঘ সময় থাকলে মাযহাব পরিবর্তন করবে? ৫/১০ বছর পর ফিরে আসলে কি করবে?

Answer

প্রশ্ন: আহলে হাদিস ফিতনা ও মাযহাব পরিবর্তন সম্পর্কে হানাফী ফতোয়া

বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।

আমাদের মূল উদ্দেশ্য হল, মুসলমানদের মাঝে পরস্পর ঐক্য ও সম্প্রীতি। আমাদের এ ওয়েবসাইট সত্যান্বেষী মুসলিম উম্মাহর সকল দ্বীনী ভাই/বোনকে সমানভাবে মহব্বত ও শ্রদ্ধা করে। আমাদের এখানে নির্দিষ্ট করে এমন কোনো দল বা মতভেদ সম্পর্কে প্রশ্ন করা যাবে না,যা আমাদের মূল লক্ষ্য-উদ্দেশ্যকে ব্যাহত করে।হ্যা কোনো বিষয় সম্পর্কে কুরআন হাদীসের দৃষ্টিভঙ্গি কী? সেটা প্রশ্ন করা যাবে।

সেই মাস'আলা যেকোনো সম্প্রদায়ের সাথে সম্পর্কিত হোক না কেন।তবে কোনো দল বা উপদলের নাম উল্লেখ করে নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করবো।

আল্লাহ তা’আলা বলেন,

وَاعْتَصِمُواْ بِحَبْلِ اللّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُواْ وَاذْكُرُواْ نِعْمَةَ اللّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىَ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমরা সে নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে। অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে, এখন তোমরা তাঁর অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুন্ডের পাড়ে অবস্থান করছিলে। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমুহ প্রকাশ করেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পার। (সূরা আলে ইমরান-১০৩)

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.