বাবা কি নিজের টাকায় কেনা জমি দাদার নামে থাকলে তা ফেরত পেতে পারেন? এবং স্ত্রীকে দান করার সঠিক পদ্ধতি কী?
Family Life · Hanafi
Question
আমরা ৩ বোন। আমার বাবা-মা জীবিত। আমার এক চাচা ও এক ফুফু।
আমার বাবা নিজের টাকায় একটা জমি নিজের নামে রাখতে চেয়েছিলো কিন্তু আমার দাদা জীবিত অবস্থায় সেটা নিজের নামে রাখেন। এখন আমার দাদা মারা গিয়েছেন। চাচা, ফুফু সেই জমির ওয়ারিশ হয়েছেন। আমার বাবা এখন চাচ্ছে সেই জমি আমার চাচার কাছে বিক্রি করতে যেহেতু জমিটা আমার বাবার নিজের টাকায় রাখা হয়েছিলো। এই কাজ টা কি ঠিক হবে? চাচা ফুফু এতে কষ্ট পেতে পারেন। এমতাবস্থায় কি করা উচিৎ?
২. যেহেতু আমরা ৩ বোন তাই আমার বাবা আমাদের বাড়ির কিছু অংশ আমার মায়ের নামে লিখে দিয়েছেন যদিও অফিসিয়ালি বন্টন হয়নি, এতে আমার দাদু, চাচা কিছুটা অসন্তুষ্ট হয়েছেন। এ কাজটা কি ঠিক হয়েছে? এখানে কি করা উচিৎ? বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ।
Answer
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রথম প্রশ্ন:
আপনার বাবার নিজের অর্থে কেনা জমি যদি দাদা নিজের নামে রেজিস্ট্রি করে নেন এবং তা দাদার মৃত্যুর পর তাঁর ওয়ারিশদের (চাচা ও ফুফু) মধ্যে বণ্টিত হয়, তবে শরীয়তের দৃষ্টিতে এ জমি দাদার সম্পত্তি হিসেবে গণ্য হবে না। কারণ হাদীসে এসেছে, "নিজের মালিকানাধীন সম্পত্তি ব্যতীত কারো জন্য অন্য কারো সম্পত্তি দাবি করা বৈধ নয়।" (সহীহ মুসলিম, হাদীস: ১৩৮২)
এক্ষেত্রে আপনার দাদার জন্য জমিটি কে নিজের নামে রেজিস্ট্রারি করা শরীয়তসম্মত নয়। এখন চাচা ও ফুফুর উচিত, এই জমি থেকে কিছু গ্রহণ না করা। বরং আপনার বাবার জন্য ছেড়ে দেওয়া।
দ্বিতীয় প্রশ্ন:
আপনার বাবা জীবিত থাকাকালে নিজের সম্পত্তি থেকে স্ত্রীকে (আপনার মা) কিছু অংশ দান করতে পারবেন কি বা লিখে দিতে পারবেন কি?
উত্তর হ্যা, আপনার বাবা জীবিত থাকাকালে নিজের সম্পত্তি থেকে স্ত্রীকে (আপনার মা) কিছু অংশ দান করা বা লিখে দেওয়া বৈধ। (ফাতাওয়া আলমগীরী, ৪/৪১৪; ইমদাদুল ফাতাওয়া, ৪/২৬০)
উপসংহার:
১. প্রথম ক্ষেত্রে জমিটি দাদার সম্পত্তি হিসেবে গণ্য হবে না। সুতরাং আপনার বাবার জন্য বিক্রি করা জায়েয হবে। তবে বাংলাদেশ আইন অনুযায়ী যেহেতু আপনার চাচ ও ফুফু ওয়ারিছ, তাই তাদের সম্মতি ছাড়া সরকারি ভাবে অন্যকে রেজিষ্টি করে দিতে পারবেন না। তাই তাদের সম্মতি প্রচলিত আইন অনুসারে জরুরী।
২. দ্বিতীয় ক্ষেত্রে মাকে দান করা বৈধ, তবে দান সম্পূর্ণ করতে দখল নিশ্চিত করা জরুরী ।
اللہ أعلم بالصواب