জুব্বা টাখনুর নিচে চলে গেলে পরা যাবে কি?
Halal and Haram · Hanafi
Question No:
9223
Questioner:
Al-Muhammad Zunayed
Question Asked:
29 Nov 2026, 03:22 PM
Reviewed & Published:
29 Nov 2026, 06:15 PM
Views:
30
Tokens:
1,464
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম,
আমি একটা জুব্বা কিনেছি যেটার নিচের অংশ আমাএ টাকনুর সাথে লাগে লাগে না এমন জায়গায় থাকে আর হাটলে টাকনুর মাঝখানে যায়। এখন আমি এটা ছোটও করতে চাচ্ছি না কারণ এতে সেলাই নষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় কি এই জুব্বা পড়া যাবে?

Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:** হাটলে টাখনুর মাঝখানে যায়,এমনি সময় টাকনুর সাথে লাগে লাগে না এমন জায়গায় থাকে,সুতরাং উক্ত জুব্বা না পড়ে জুব্বাটি ছোট করে নেয়ার অনুরোধ থাকবে। অথবা অন্য কাউকে গিফট দিতে পারেন বা বিক্রয় করতে পারেন।
পুরুষের জন্য কাপড় টাখনুর নিচে ঝুলানো (ইসবাল) নিষিদ্ধ ও কঠিন হুমকির বিষয়। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
«مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الْإِزَارِ فَهُوَ فِي النَّارِ» — সহীহ বুখারী, হাদিস ৫৭৮৭
অর্থ: “টাখনুর নিচে যে অংশ থাকবে তা জাহান্নামে।”
অন্য হাদিসে:
«ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ... الْمُسْبِلُ إِزَارَهُ» — সহীহ মুসলিম, হাদিস ১০৬
والله أعلم بالصواب