AI দিয়ে ইসলামিক ভিডিও তৈরি করা জায়েজ আছে কিনা?
Miscellaneous Fiqh · Hanafi
Question
Answer
AI দিয়ে ইসলামিক ভিডিও তৈরি করা জায়েজ আছে কিনা?
উত্তর
শরয়ী বিশেষ জরুরত ব্যতীত ছবি ভিডিও সম্পূর্ণই হারাম ও নাজায়েয।
মু'মিন একটি মুহুর্তও অযথা কাটাবে না।বরং সর্বদাই আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে।নামায পড়বে,কুরআন তিলাওয়াত করবে,নয়তো যিকির করবে।যদি ইবাদত করতে করতে মন ক্লান্ত হয়ে যায়,তখন মনকে উৎফুল্ল করতে বৈধ বিনোধনের ব্যবস্থা শরীয়তে রয়েছে।.
★তবে অন্যান্য উলামায়ে কেরামগন বলেছেন যেঃ
যে সকল দৃশ্য বাস্তবে দেখা নাজায়েয, সেগুলো ভিডিওতে দেখা নাজায়েয। আর যে সকল দৃশ্য বাস্তবে দেখা জায়েয, সেগুলো ভিডিওতে দেখা জায়েয।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ভিডিও গুলো বানানো বা দেখার ব্যপারে কয়েকটি শর্তে অনুমোদন দেয়া যেতে পারে, (ক)মিউজিক থাকতে পারবে না। শিক্ষনীয় কোনো বিষয়ে ভিডিও হতে হবে। (খ)নারী দৃশ্যপট থাকতে পারবে না। (গ)ফিতনার আশংকার দরুণ নারীকন্ঠও থাকতে পারবে না। (ঘ) খোলামেলা কোনো দৃশ্যায়ন তাতে থাকতে পারবে না। উক্ত শর্তগুলি মেনে কোনো ভিডিও তৈরী করা ও দেখা যাবে।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ভিডিও বানানো জায়েয হবে না। হ্যা, প্রয়োজনীয় শিক্ষামূলক এবং দ্বীনি ভিডিও উপরে উল্লেখিত শর্তের ভিত্তিতে বানানো ও দেখা যেতে পারে।
ভিডিওটি অপ্রয়োজনীয় বা শিক্ষনীয় না হলে সেটা দেখার অনুমতি ইসলামী স্কলারগন প্রদান করেননা।