হায়েজ ৮ দিন পর ৯ম দিনে সামান্য কালো-বাদামি স্রাব দেখা গেলে করণীয় কী?

Taharah Purity · Hanafi

Question No: 9084
Questioner: Mahmuda
Question Asked: 26 Nov 2026, 03:59 PM
Reviewed & Published: 26 Nov 2026, 04:54 PM
Views: 28
Tokens: 2,045
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

সাধারণত হায়েজ হলে৭ দিন অবধি থাকে এবং ৭তম দিন শেষ হলে পবিত্রতা অর্জন করা যায়। আবার মাঝে মাঝে আট দিন অবধি ও দেখা যায়। তবে এবার ৮ তম দিন শেষ হয়ে যাওয়ার পর এবং পবিত্রতা অর্জন করার পর নয়তম দিনেও খুবই সামান্য পরিমাণে কালো বাদামি স্রাব দেখা যাচ্ছে। হায়েজ শেষের দিকে যেমন দেখা যায়।৷ এখন করণীয় কী? নামাজ কি আদায় করা যাবে?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

উত্তর

প্রশ্নে উল্লেখিত ছুরতে এটিকে আপনি হায়েজ হিসেবে ধরবেন। নামাজ বন্ধ রাখবেন।

তবে যদি এটি ১০ দিন অতিক্রম করে, সেক্ষেত্রে পূর্বের মাসের অভ্যাসে অনুপাতে এই মাসেও সে কয়দিন হায়েজ ধরবেন। বাকি দিনগুলোকে ইস্তেহাজা ধরে ইস্তিহাজার দিন গুলির অনাদায়ী নামাজগুলির কাজা আদায় করবেন।

শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন।

এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)

হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)

তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)

হাদীস শরীফে এসেছেঃ

উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,

عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "

তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭)

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন পালনের তাওফিক দান করুন। আমিন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.