নামাজে পায়জামার ফুটার কারণে সতর প্রকাশ পেলে নামাজ হয় কিনা?
Salah-Prayer · Hanafi
Question
Answer
প্রশ্নঃ- নামাজে পিছনে পায়জামায় ফুটা ছিল।সতর দেখা গিয়েছিল কিনা নামাজ হয়েছিল কিনা বুঝতেছিনা।
জবাবঃ- প্রশ্নের বিবরণ মতে সতরের আওতাধীন কোনো একটি অঙ্গের এক চতুর্থাংশ খুলে না যাওয়ায় আপনার নামাজ হবে। তবে ভবিষ্যতে সতর্ক থাকবেন।
নামাজে সতর ঢাকা ফরজ। সুরা আ'রাফের ৩১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۳۱﴾
হে আদম সন্তান! প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর, আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।
★ শরীয়তের বিধান হলো নামাযের মধ্যে সতরের আওতাধীন কোনো একটি অঙ্গের এক চতুর্থাংশ যদি স্বেচ্ছায় খুলা হয়,তাহলে এক মুহুর্তের জন্য খুলা হলেও নামায ফাসিদ হয়ে যাবে।কিন্তু যদি অনিচ্ছায় এক চতুর্থাংশ খুলে যায়,তাহলে তিন তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আ'লা) পরিমাণ সময় পর্যন্ত খুলে গেলে নামায ফাসিদ হবে। কিন্তু যদি তিন তাসবিহ পরিমাণ সময় থেকে কম হয়,কিংবা এক চতুর্থাংশ থেকে কম হয়,তাহলে নামায ফাসিদ হবে না।