ইহরাম অবস্থায় ভুলে দাড়ি ওঠানো।
Hajj and Umrah · Hanafi
Question
১। এহরাম অবস্থায় ভুলবশত দাড়ি উঠালে ও চুল চুলকালে কি কোন সমস্যা হবে কি?
২. প্রথম বার যখন দাড়ি উঠিয়েছি তখন মনে ছিল না এইটা নিষিদ্ধ কাজ আমার বার বার দাড়ি হাত চলে ভুল বশত এখন আবার যখন করেছি তখন বুঝতে ছি না ইচ্ছা করে করেছি নাকি ভুলে করেছি আমি বুঝতাছি না। প্রথম বার ওমরাহ করতে আসছি এজন্য মনে থাকছে না অনেক কিছু।
এখন আমি কি করবো খুব টেনশন হচ্ছে ইচ্ছা করে করছি কিনা বুঝতাছি না।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
জবাবঃ- ইহরাম অবাস্থায় চুল দাড়ি কাটা ছাড়াই পড়ে গেলে হজ উমরার কোন ক্ষতি হয়না। তবে মুহরিম ব্যাক্তির কাজ দ্বারা বা অসতর্কতা বশত তিনটি চুল পড়ে গেলে সেক্ষেত্রে এক মুষ্ঠি খাবার বা সমপরিমাণ টাকা দান করতে হয়। তিন চুল হতে বেশি পড়ে গেলে সদকায়ে ফিতর সমপরিমাণ টাকা দান করতে হয়।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি কয়টি দাড়ি উঠিয়েছেন? বা আপনার কয়টি পড়ে গিয়েছে?
যদি ৩ টি চুল বা তার চেয়ে কম হয়,সেক্ষেত্রে এক মুষ্ঠি খাবার বা সমপরিমাণ টাকা দান করতে হবে।
আর যদি তিন চুল হতে বেশি পড়ে গেলে সদকায়ে ফিতর সমপরিমাণ টাকা দান করতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مَا يَلْبَسُ الْمُحْرِمُ مِنْ الثِّيَابِ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لاَ يَلْبَسُ الْقُمُصَ وَلاَ الْعَمَائِمَ وَلاَ السَّرَاوِيلاَتِ وَلاَ الْبَرَانِسَ وَلاَ الْخِفَافَ إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ وَلاَ تَلْبَسُوا مِنْ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ أَوْ وَرْسٌ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত যে, এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! মুহরিম ব্যক্তি কী প্রকারের কাপড় পরবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে জামা, পাগড়ী, পায়জামা, টুপি ও মোজা পরিধান করবে না। তবে কারো জুতা না থাকলে সে টাখ্নুর নিচ পর্যন্ত মোজা কেটে (জুতার ন্যায়) পরবে।
তোমরা জা‘ফরান বা ওয়ারস্ (এক প্রকার খুশবু) রঞ্জিত কোন কাপড় পরবে না। [আবূ ‘আবদুল্লাহ (রহ.) বলেন, মুহরিম ব্যক্তি মাথা ধুতে পারবে। চুল অাঁচড়াবে না, শরীর চুলকাবে না। মাথা ও শরীর হতে উকুন যমীনে ফেলে দিবে।]
(বুখারী শরীফ ১৫৪২.১৩৪, মুসলিম ১৫/১, হাঃ ১১৭৭, আহমাদ ৪৮৩৫) (আধুনিক প্রকাশনীঃ ১৪৪১, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৪৪৭)
مناسك (ملاعلي قاری )
"لا یخفی أن الشعر إذا سقط بنفسه لامحذور فيه ولا محظور لاحتمال قلعه قبل إحرامه وسقوطه بغير قلعه."
(باب الجنایات، ص: 167، ط: مطبعة الترقی الماجدیه بمکة) সারমর্মঃ- যদি চুল আপনা আপনি পড়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
غنیۃ الناسک
"فلو سقط من رأسه أو لحيته ثلاث شعرات عند الوضوء أو غيره فعليه كف من طعام."
(باب الجنايات، الفصل الرابع في الحلق و إزالة الشعر، ص: 257، ط: إدارۃ القران كراتشي، باكستان) সারমর্মঃ- যদি মাথা বা দাড়ি হতে তিনটি চুল অযু ইত্যাদির সময় পড়ে যায়,তাহলে এ সেক্ষেত্রে এক মুষ্ঠি খাবার দিতে হবে।
والله أعلم بالصواب