মক্কায় হোটেল থেকে ইহরাম বেঁধে উমরা করলে দম ওয়াজিব হয় কি?

Hajj and Umrah · Hanafi

Question No: 8767
Questioner: Syeda Fahmida
Question Asked: 20 Nov 2026, 03:21 PM
Reviewed & Published: 20 Nov 2026, 05:09 PM
Views: 67
Tokens: 5,200
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি বাংলাদেশ থেকে এবং আমার স্বামী পর্তুগাল থেকে এক মাসের জন্য মক্কায় গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল একে অপরের সাথে দেখা করা এবং উমরা করা। প্রথম দিন মক্কায় পৌঁছানোর সময় আমাদের উমরার নিয়ত ছিল না, পরিকল্পনা ছিল পরের দিন উমরা করব। আমরা জানতাম না যে মিকাত পার হওয়ার আগে ইহরাম বাঁধতে হয়, আর মক্কায় থাকলে হারামের সীমানার বাইরে, যেমন তানঈম বা মসজিদে আয়েশা থেকে, ইহরাম বাঁধতে হয়। আমরা ভাবতাম মক্কায় যে হোটেলেই থাকি না কেন, সেই হোটেল থেকেই উমরার নিয়ত করা যায়।

আমাদের ঘটনা:

১. প্রথম উমরা: আমরা মক্কার আল কিসওয়া টাওয়ার্স হোটেলে উঠি। আমি ও আমার স্বামী দুজনেই সেই হোটেল থেকে উমরার নিয়ত করে বের হই এবং উমরা সম্পন্ন করি।

২. দ্বিতীয় উমরা: পরের দিন আমি বাবার পক্ষ থেকে একই হোটেল থেকে ইহরাম বেঁধে উমরা করি।

৩. এরপর আমরা মদিনায় যাই এবং প্রায় বিশ দিন পর আবার মক্কায় ফিরে আসি।

৪. পরবর্তী উমরাগুলো: ফিরে এসে একই হোটেল থেকে ইহরাম বেঁধে মা, ভাই ও বাবার পক্ষ থেকে উমরা করি।

৫. সঠিক পদ্ধতিতে উমরা: দেশে ফেরার প্রায় দুই দিন আগে আমরা জানতে পারি যে মক্কায় থাকলে মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধতে হয়। তখন আমরা দুজনে মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম বেঁধে উমরা করি, দুজনেই নিজেদের জন্য।

এরপর আমরা বাংলাদেশে ফিরে এসেছি।

আমার প্রশ্নগুলো:

১. আমাদের উমরাগুলো কি আদায় হয়েছে?

২. আমরা শুনেছি, মিকাত পার হয়ে মক্কার ভেতর থেকে ইহরাম বাঁধলে দম ওয়াজিব হয়। আমাদের ক্ষেত্রে কি আমাদের প্রত্যেকের ওপর আলাদা আলাদা দম ওয়াজিব হয়েছে? উল্লেখ্য, দেশ থেকে রওনা হওয়ার সময় আমাদের উমরার নিয়ত ছিল না।

৩. হোটেল থেকে ইহরাম বেঁধে পরে যে উমরাগুলো বাবা, মা ও ভাইয়ের পক্ষ থেকে করেছি, সেগুলো কি সহীহ হয়েছে? এগুলোর জন্য কি আলাদা দম বা অন্য কোনো কাফফারা লাগবে? লাগলে কয়টি?

৪. মদিনা থেকে মক্কায় ফেরার সময় কি আমাদের আবার মিকাত থেকে ইহরাম বাঁধার প্রয়োজন ছিল?

৫. শেষে মসজিদে আয়েশা থেকে সঠিকভাবে যে উমরা করেছি, সেটা কি সহীহ হয়েছে?

৬. এই সঠিক উমরার কারণে কি আগের ভুল উমরাগুলোর দম মাফ হয়ে যায়, নাকি তবুও দম দিতে হবে?

৭. দম দেওয়ার সঠিক পদ্ধতি কী? আমরা এখন বাংলাদেশে, তাই কি সৌদি সরকারের আদাহি প্রকল্পের মাধ্যমে অনলাইনে দম দেওয়া যাবে, নাকি অন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে?

৮. যে উমরাগুলো পরিবারের সদস্যদের পক্ষ থেকে করেছি, সেগুলোর বিষয়ে আমাদের আর কী করণীয়?

৯. আমরা এখন সার্বিকভাবে কী কী করতে পারি বা আমাদের কী করণীয়?
জাযাকুমুল্লাহু খাইরান।

Answer

উমরার ইহরাম ও দম সংক্রান্ত বিস্তারিত ফতোয়া

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وصحبه أجمعين، أما بعد

১. আমাদের উমরাগুলো কি আদায় হয়েছে?

জবাবঃ- না।

২. আমরা শুনেছি, মিকাত পার হয়ে মক্কার ভেতর থেকে ইহরাম বাঁধলে দম ওয়াজিব হয়। আমাদের ক্ষেত্রে কি আমাদের প্রত্যেকের ওপর আলাদা আলাদা দম ওয়াজিব হয়েছে? উল্লেখ্য, দেশ থেকে রওনা হওয়ার সময় আমাদের উমরার নিয়ত ছিল না।

জবাবঃ- প্রত্যেকের উপর দম ওয়াজিব হয়েছে।

৩. হোটেল থেকে ইহরাম বেঁধে পরে যে উমরাগুলো বাবা, মা ও ভাইয়ের পক্ষ থেকে করেছি, সেগুলো কি সহীহ হয়েছে? এগুলোর জন্য কি আলাদা দম বা অন্য কোনো কাফফারা লাগবে? লাগলে কয়টি?

জবাবঃ- না। কোনোটিই নয়। প্রত্যেকের উপর একটি করে দম ওয়াজিব হয়েছে।

৪. মদিনা থেকে মক্কায় ফেরার সময় কি আমাদের আবার মিকাত থেকে ইহরাম বাঁধার প্রয়োজন ছিল?

জবাবঃ- হ্যাঁ। যুল হুলাইফা মসজিদ থেকে ইহরাম বাধা আবশ্যক ছিলো।

৫. শেষে মসজিদে আয়েশা থেকে সঠিকভাবে যে উমরা করেছি, সেটা কি সহীহ হয়েছে?

জবাবঃ- না, সহীহ হয়নি।

৬. এই সঠিক উমরার কারণে কি আগের ভুল উমরাগুলোর দম মাফ হয়ে যায়, নাকি তবুও দম দিতে হবে?

জবাবঃ- আপনাদের একটি উমরাহও আদায় হয়নি। আপনার উপর দম আবশ্যক।

৭. দম দেওয়ার সঠিক পদ্ধতি কী? আমরা এখন বাংলাদেশে, তাই কি সৌদি সরকারের আদাহি প্রকল্পের মাধ্যমে অনলাইনে দম দেওয়া যাবে, নাকি অন্য কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে?

জবাবঃ- দম হলো — একটি ছাগল/ভেড়া (যা কুরবানির জন্য যথেষ্ট) হারামের সীমানার ভেতরে (মক্কায়) যবেহ করা। এটি মক্কার ফকির-মিসকিনদের মধ্যে বিতরণ করতে হবে।

বিকল্প (যদি সরাসরি সম্ভব না হয়):

  1. সৌদি আরবের বিশ্বস্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের মাধ্যমে মক্কায় দমের পশু যবেহ করানো — এটি সবচেয়ে উত্তম ও নিশ্চিত পদ্ধতি।
  2. সৌদি সরকারের আদাহি প্রকল্প (Adahi Project) — এটি হাদিউল-হাদি (হজের দম) ও ফিদইয়ার জন্য ব্যবহৃত হয়। তবে উমরার দমের জন্য এটি ব্যবহার করা যায় কি না — এ বিষয়ে সতর্কতা প্রয়োজন। সরাসরি মক্কার বিশ্বস্ত আলেম/মুফতি বা প্রতিষ্ঠানের (যেমন রাবেতা আলম-ইসলামী, বা নির্ভরযোগ্য হজ কাফেলার) মাধ্যমে করানো উত্তম।
  3. অনলাইনে — যদি কোনো বিশ্বস্ত ইসলামিক প্রতিষ্ঠান (যেমন বাংলাদেশের বিশ্বস্ত হজ কাফেলা বা মক্কার নির্ভরযোগ্য দম সার্ভিস) নিশ্চিতভাবে মক্কায় যবেহ করে — তাহলে অনলাইনে টাকা পাঠিয়ে করানো যাবে। তবে নিশ্চিত হতে হবে যে পশু সত্যিই মক্কায় যবেহ হয়েছে।

সতর্কতা: শুধু টাকা দান করা বা বাংলাদেশে পশু কুরবানি করা দম হিসেবে যথেষ্ট নয় — দম অবশ্যই হারামের সীমানার ভেতরে (মক্কায়) যবেহ হতে হবে।

রেফারেন্স: ফাতাওয়া হিন্দিয়া, ১/২৪৫; রাদ্দুল মুহতার, ২/১৬৬; ফাতাওয়া উসমানী, ২/৫৪৬

৮. যে উমরাগুলো পরিবারের সদস্যদের পক্ষ থেকে করেছি, সেগুলোর বিষয়ে আমাদের আর কী করণীয়?

জবাবঃ- কোনোটিই আদায় হয়নি। দম দিতে হবে।

৯. আমরা এখন সার্বিকভাবে কী কী করতে পারি বা আমাদের কী করণীয়?

জবাবঃ- দম দিবেন অথবা উমরাহ আদায়ের বছরের মধ্যেই পুনরায় মিকাত থেকে ইহরাম বেধে উমরাহ করে আসবেন। পরবর্তী বছরে গেলে সেক্ষেত্রে দম রহিত হবেনা। দম আপনাদেরকে দিতেই হবে।

النہایۃ

واعلم: أن هاهنا قيدا ذكره في «شرح الطحاوي»، وهو أن الآفاقي إذا جاوز الميقات قاصدا مكة بغير إحرام مرارا، فإنه يجب عليه لكل مرة إما حجة وإما عمرة، ثم لو خرج من عامه ذلك إلى الميقات، فأحرم بحجة الإسلام أو غيرها، فإنه يسقط عنه ما وجب عليه لأجل المجاوزة الأخيرة، ولا يسقط عنه ما وجب عليه لأجل مجاوزة قبلها؛ لأن الواجب قبل الأخيرة صار دينا، فلا يسقط [عنه] إلا بتعيين النية وحاصله: أن هاهنا أحكاما أربعة أحدها أنه لا يجوز للآفاقي دخول مكة بغير إحرام.

وثانيها: أن من دخل مكة بغير إحرام يجب عليه إما حجة، وإما عمرة.

وثالثه: أنه إذا خرج من عامة ذلك، وحج حجة الإسلام يسقط عنه ما وجب عليه قبل ذلك بدخول مكة على ذلك القيد الذي ذكرنا، ورابعها: أنه إذا خرج بعد مضي تلك السنة لا يسقط عنه ما وجب عليه

(کتاب الحج، باب مجاوزۃ الوقت بغیر احرام، ج:6،ص:216، ط:مرکز الدراسات الاسلامیة)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.