মুখের ঘা, দাঁতের রক্ত, ব্রণ, কাটা স্থানের রস, বাইরের জুতা ও বিড়াল সম্পর্কে।

Taharah Purity · Hanafi

Question No: 7186
Questioner: Rabeya Khatun
Question Asked: 21 Oct 2026, 08:59 AM
Reviewed & Published: 21 Oct 2026, 10:58 AM
Views: 16
Tokens: 12,819
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম শায়েখ।
আমি নিচের বিষয় গুলোতে প্রশ্ন করেছিলাম তবে ভালোভাবে বুঝতে পারিনি।এখানে AI এর উত্তর নিয়ে দিধায় আছি।বুঝতে পারছি না।
১. মাউথ আলসার বা মুখে যে ঘা হয় তা অনেকটা লালচে হয়ে থাকে এবং লালের ভিতর সাদাটে হয়ে থাকে।এর সাথে জিহবা বার বার ঘষা লাগে এবং এটি নোনতা হয়।এটি কি নাপাক?এই সাদ অংশ ও এই লালচে অংশ কি পুঁজ ও রক্তের অংশ? আমি টিস্যু দিয়ে সেই ঘা-এ চাপ দিলে টিস্যুতে সামান্য রক্তের দাগ লাগে।তাহলে কি আমার মুখের লালা নাপাক থাকবে?এখানের উত্তর আমি ভালোভাবে বুঝিনি যেহেতু টিস্যু দিয়ে চাপ দিলে সামান্য রক্ত দেখা যায়,তাহলে আমি কি এটাকে নাপাক ধরব কি-না?তাহলে কি আমার লাল নাপাক থাকবে?
২. দাঁত ব্রাশ করার সময় প্রায়ই যে রক্ত বোরোয় তা কি নাপাক? এতে করে কি ব্রাশ নাপাক হয়? ব্রাশ কি তিনবার ধুতে হবে? আর মুখে পানি দিয়ে তিনবার কুলি করতে হবে? কুলির পানি কি নাপাক? প্রতিবার কুলি করার সময় হাতও কি তিনবার করে নয় বার ধুতে হবে?দাঁত ব্রাশ করার সময় তো পেস্টের ফেনা ঠোটে, মুখে,কাপড়ে ছিটে
আসে রক্তের জন্য এগুলোকেও কি নাপাক ধরা হবে? আর এগুলো কি তিনবার ধুতে হবে?
৩.নাক,মুখ,থুতনিতে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হয় বা সাল হয়।এগুলো চাপ দিলে ভিতর থেকে সাদা পদার্থ বের হয়? এটা তো পুঁজের মতো সাদা হয়। এগুলো কি নাপাক?আবার মুখে ব্রণ হলে যে সাদাটে পদার্থ আটকে থাকে, এগুলো তো পুঁজের মতো এগুলো কি নাপাক?
৪.শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত পরা বন্ধের পরও সেখানে লালচে রস থাকে এগুলো কি নাপাক? শরীরে অন্য কোথাও লাগলে কি নাপাক হবে?
৫.বাইরে যেই জুতা পরা হয় সেই জুতা ঘরে পরলে কি ঘর নাপাক হবে? বাসার অনেকে বাইরে থেকে এসে জুতা নিয়েই ঘরে ঢোকে।আর এই জুতা পরে তো বিভিন্ন জায়গাতেই হাঁটা হয়। বাইরে গেলে তো টয়লেটেও যাওয়া হয়।তখন অদৃশ্য নাপাকি লাগে।ঘর কি তাহলে নাপাক হয়? আর এই জুতা যেখানে রাখা হয় সেই জায়গা, ঝুড়ি বা রেকও কি নাপাক হয়ে যায়?তাহলে বাইরের এই জুতা কোথায় রাখব?আর এটাতো নিশ্চিত বিষয় যে জুতায় টয়লেটের অদৃশ্য নাপাকি লাগে কারণ পেশাবের সময় তা ছিটে ফ্লোরে পরে।সেখানেই জুতা পরে ঘরে গেলে তো ঘর নাপাক হয়।
৬.বিড়াল পেশাব পায়খানার পর তার মলদার তো ধোয় না এতে তো তার মলদার নাপাক থাকে। আবার সে বিভিন্ন নাপাক জয়গায় হাঁটাহাটি করে।আমার সমনে সে বিভিন্ন নাপাক জায়গায় যাওয়া আসা করে।টয়লেটে যায় এবং পেশাব পায়খানার পর পা দিয়ে ঢেকে দেয় এতে তো তার পায়ে শরীরের নাপাকি লাগে। এভাবেই সে সারা ঘরে, বিছানা,সোফা সবকিছুই নাপাক হয়ে যায়।আবার সেতার মলদার চেটে সারা শরীর চাটে এতে তো তা সারা শরীরও নাপাক হয় যায়?
৭.আমার একটা বিড়াল একটি ছোট ঝুড়ির ভেতর ঢুকেছিল।সেই ঝুড়িতে মুরগি জবেহ করার পর রক্ত সহ সেখা রাখা হয় এতে করে তো ঝুড়ি নাপাক হয়ে আছে।এখন সে অনেকখন তার ভিতর ছিল এতে করে কি তার শরীর নাপাক হয়ে গেছে?
আশা করছি উত্তর তাড়াতাড়ি দিবেন।

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

১. মাউথ আলসার বা মুখে যে ঘা হয় তা অনেকটা লালচে হয়ে থাকে এবং লালের ভিতর সাদাটে হয়ে থাকে।এর সাথে জিহবা বার বার ঘষা লাগে এবং এটি নোনতা হয়।এটি কি নাপাক?এই সাদ অংশ ও এই লালচে অংশ কি পুঁজ ও রক্তের অংশ? আমি টিস্যু দিয়ে সেই ঘা-এ চাপ দিলে টিস্যুতে সামান্য রক্তের দাগ লাগে।তাহলে কি আমার মুখের লালা নাপাক থাকবে?এখানের উত্তর আমি ভালোভাবে বুঝিনি যেহেতু টিস্যু দিয়ে চাপ দিলে সামান্য রক্ত দেখা যায়,তাহলে আমি কি এটাকে নাপাক ধরব কি-না?তাহলে কি আমার লাল নাপাক থাকবে?

জবাবঃ- নাপাক ধরবেন।

২. দাঁত ব্রাশ করার সময় প্রায়ই যে রক্ত বোরোয় তা কি নাপাক? এতে করে কি ব্রাশ নাপাক হয়? ব্রাশ কি তিনবার ধুতে হবে? আর মুখে পানি দিয়ে তিনবার কুলি করতে হবে? কুলির পানি কি নাপাক? প্রতিবার কুলি করার সময় হাতও কি তিনবার করে নয় বার ধুতে হবে?দাঁত ব্রাশ করার সময় তো পেস্টের ফেনা ঠোটে, মুখে,কাপড়ে ছিটে আসে রক্তের জন্য এগুলোকেও কি নাপাক ধরা হবে? আর এগুলো কি তিনবার ধুতে হবে?

জবাবঃ- উহা নাপাক। ব্রাশে রক্ত লাগলে সেটিও নাপাক হবে। মুখ ও ব্রাশ এমন ভাবে ধোয়া লাগবে যাতে তাতে রক্ত না থাকে।

৩.নাক,মুখ,থুতনিতে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হয় বা সাল হয়।এগুলো চাপ দিলে ভিতর থেকে সাদা পদার্থ বের হয়? এটা তো পুঁজের মতো সাদা হয়। এগুলো কি নাপাক?আবার মুখে ব্রণ হলে যে সাদাটে পদার্থ আটকে থাকে, এগুলো তো পুঁজের মতো এগুলো কি নাপাক?

জবাবঃ- এটি পুজ নয়,তাই নাপাকও নয়।

৪.শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত পরা বন্ধের পরও সেখানে লালচে রস থাকে এগুলো কি নাপাক? শরীরে অন্য কোথাও লাগলে কি নাপাক হবে?

জবাবঃ- নাপাক। শরীরে অন্য কোথাও লাগলে নাপাক হবে।

৫.বাইরে যেই জুতা পরা হয় সেই জুতা ঘরে পরলে কি ঘর নাপাক হবে? বাসার অনেকে বাইরে থেকে এসে জুতা নিয়েই ঘরে ঢোকে।আর এই জুতা পরে তো বিভিন্ন জায়গাতেই হাঁটা হয়। বাইরে গেলে তো টয়লেটেও যাওয়া হয়।তখন অদৃশ্য নাপাকি লাগে।ঘর কি তাহলে নাপাক হয়? আর এই জুতা যেখানে রাখা হয় সেই জায়গা, ঝুড়ি বা রেকও কি নাপাক হয়ে যায়?তাহলে বাইরের এই জুতা কোথায় রাখব?আর এটাতো নিশ্চিত বিষয় যে জুতায় টয়লেটের অদৃশ্য নাপাকি লাগে কারণ পেশাবের সময় তা ছিটে ফ্লোরে পরে।সেখানেই জুতা পরে ঘরে গেলে তো ঘর নাপাক হয়।

জবাবঃ- জুতায় নাপাকির চিহ্ন ও গন্ধ না থাকলে ও তাতে নাপাকি লাগা সম্পর্কে আপনি নিশ্চিত না হলে ও ঘরের মেঝেতে নাপাকির চিহ্ন ও গন্ধ না পেলে আপনি চিন্তিত হবেননা,কিছুই নাপাক হয়নি।

৬.বিড়াল পেশাব পায়খানার পর তার মলদার তো ধোয় না এতে তো তার মলদার নাপাক থাকে। আবার সে বিভিন্ন নাপাক জয়গায় হাঁটাহাটি করে।আমার সমনে সে বিভিন্ন নাপাক জায়গায় যাওয়া আসা করে।টয়লেটে যায় এবং পেশাব পায়খানার পর পা দিয়ে ঢেকে দেয় এতে তো তার পায়ে শরীরের নাপাকি লাগে। এভাবেই সে সারা ঘরে, বিছানা,সোফা সবকিছুই নাপাক হয়ে যায়।আবার সেতার মলদার চেটে সারা শরীর চাটে এতে তো তা সারা শরীরও নাপাক হয় যায়?

জবাবঃ- বিছানা সোফায় বিড়ালের মলের চিহ্ন বা গন্ধ না পাওয়া গেলে বিছানা সোফা পাক হিসেবে ধরবেন।

৭.আমার একটা বিড়াল একটি ছোট ঝুড়ির ভেতর ঢুকেছিল।সেই ঝুড়িতে মুরগি জবেহ করার পর রক্ত সহ সেখা রাখা হয় এতে করে তো ঝুড়ি নাপাক হয়ে আছে।এখন সে অনেকখন তার ভিতর ছিল এতে করে কি তার শরীর নাপাক হয়ে গেছে?

জবাবঃ- তার শরীরে রক্ত ও মল লাগলে নাপাক হবে। অন্যথায় নয়।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.