ফরজ গোসল করতে গিয়ে মুখ, গলা ও পায়ে পানি লাগানো নিষেধ হলে কী করবেন?

Taharah Purity · Hanafi

Question No: 7164
Questioner: n
Question Asked: 20 Oct 2026, 08:02 PM
Reviewed & Published: 20 Oct 2026, 08:55 PM
Views: 21
Tokens: 4,033
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারাকাতুহু গত ৭ তারিখ আমার জাওজের ক্যন্সারের জন্য বড় ধরণের অপোরশন হয় মুখে এবং গলায় তো এখন হাসবেন্ট ওয়াইফ একান্ত সময় কাটাতে চায়। এই অবস্থায় তার মুখে ও গলায় আর পায়ে পানি লাগানো যাবেনা পানু লাগালে হ্মতি হবে সেলাইতে । এখন গোসল ফরজ হলে। কিভাবে ফরজ গোসল করবে?
-একজনের পক্ষ থেকে

Answer

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

উত্তর:

প্রশ্নে উল্লিখিত ছুরতে ক্ষতস্থান/যেখানে যেখানে পানি পৌঁছানো ক্ষতিকর, সেসব স্থান ব্যাতিত পুরো শরীর গোসল করবে। ক্ষতস্থান/ব্যান্ডেজ এর উপর ভেজা হাত দিয়ে মাসাহ করবে।

ভেজা হাত দিয়ে মাসাহ ক্ষতিকর হলে সেক্ষেত্রে সে অংশ ছেড়ে দিবে,কিছুই করতে হবেনা। তবে অবশিষ্ট শরীর অবশ্যই গোসল করতে হবে।

আল্লাহ তাআলা বলেন:

فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ "তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর।" (সূরা তাগাবুন: ১৬)

আরও ইরশাদ:

وَلَا تُلْقُوا بِأَنْفُسِكُمْ إِلَى التَّهْلُكَةِ "নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না।" (সূরা বাকারা: ১৯৫)

হাদিসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

إِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ "যখন আমি তোমাদের কোনো কাজের আদেশ দিই, তখন তা যথাসাধ্য পালন কর।" (সহিহ বুখারি: ৭২৮৮; সহিহ মুসলিম: ১৩৩৭)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.