হাতের আঙুলের জটঠুসার ফোঁড়া থেকে বের হওয়া পানি বা রস কি নাপাক?

Taharah Purity · Hanafi

Question No: 7073
Questioner: Dilsha Tani
Question Asked: 18 Oct 2026, 06:13 PM
Reviewed & Published: 18 Oct 2026, 06:34 PM
Views: 8
Tokens: 4,364
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

হাতের আঙ্গুলে জটঠুসার ফোঁড়া (ফেটে যাওয়া) হলে সেটাতে তো অজু করতে গেলে, কাপড় কাচতে, রান্নাঘরের কাজ করতে সবকিছুতেই ফোঁড়াতেও পানি লেগে সেইপানি ধুয়ে কাজের পানিতে আসছে, তাহলে কি নাপাক হবে?

Answer

হাতের আঙুলের ফোঁড়া থেকে নির্গত পানি/রস সম্পর্কে ফিকহি বিধান

প্রশ্নের সারমর্ম

হাতের আঙুলে জটঠুসার (ফোঁড়া/ফেটে যাওয়া) ফোঁড়া হলে অজু, কাপড় ধোয়া, রান্নাঘরের কাজ—সব ক্ষেত্রেই ফোঁড়ায় পানি লেগে সেই পানি ধুয়ে কাজের পানিতে মিশে যায়। এতে কি নাপাক হবে?

উত্তর

এক্ষেত্রে সেই ফোঁড়া হতে রস নির্গত হয়ে নিশ্চিত ভাবে যাতে যাতে লাগবে,সবই নাপাক বলে বিবেচিত হবে।

তাই সতর্কতা কাম্য।

তবে সেই ফোঁড়া হতে রস নির্গত না হলে কোনো সমস্যা নেই।

دَعُوا مَا يَرِيبُكُمْ إِلَى مَا لَا يَرِيبُكُمْ "যা তোমাদের সন্দেহে ফেলে, তা ছেড়ে যা সন্দেহমুক্ত তা গ্রহণ করো।" — (সুনানে তিরমিযী, হাদীস নং ২৫১৮)


হানাফী ফিকহের সুপ্রতিষ্ঠিত কায়েদা:

الأصل في الأشياء الطهارة حتى تثبت النجاسة "প্রত্যেক বস্তুর মূল বিধান পবিত্রতা, যতক্ষণ না নাপাকি প্রমাণিত হয়।" — (রাদ্দুল মুহতার, ১/৩১৬; আল-আশবাহ ওয়ান-নাযাইর, পৃ. ৫৯


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.