নতুন বিবাহিত দম্পতির জন্য মাহরাম ছাড়া সফরের হুকুম।
Halal and Haram · Hanafi
Question
এখন পাত্র এবং পাত্রীর পরিবারের দুরত্ব 150km ।
পাত্রী এখন তার বাবার বাড়ি যেতে চাচ্ছে ছুটিতে। তবে পাত্রীর পরিবার চাচ্ছেন না যে পাত্র এখন তাদের বাসায় যান। যেন জানাজানি না হয়।
পাত্রী তার বড় বোনের সাথে যেতে চাচ্ছে।
পাত্র বলছে যে সে গিয়ে বাস স্টপে নামিয়ে দিবে আসবে। তবে তার শ্বশুর বলছে যে, পাত্র যেন না যায়। এমনভাবে পাত্র এসে আবার বাড়ি ফিরে যাবে এটা মানতে চাচ্ছেন না। তাদের যে সমস্যা আছে সেটা দুর হলে পরে পাত্রকে ডেকে নেবে। এখন পাত্র যেতে চাইলে তার শ্বশুর রাগ করছেন।।
বলছেন যেন তার বড় বোনের সাথে যেতে দিই।
পাত্রীও বলছে যেন শুধু এই বারই যেতে দিই।
মনে হচ্ছে যে পারিবারিক ভাবে সম্পর্কটা একটু খারাপ এর দিকে যেতে পারে।
এই পরিস্থিতে কী করতে পারি?
Answer
প্রশ্ন: মাহরাম ছাড়া সফর ও পারিবারিক দ্বন্দ্বের সমাধান
উত্তর
প্রশ্নে উল্লেখিত ছুরতে মাহরাম পুরুষ ছাড়া যাওয়ায় এক্ষেত্রে তার গুনাহ হবে।
আপনার স্ত্রী তার ভাই বা অন্য কোনো মাহরাম পুরুষ এর মাধ্যমে যেতে পারে।
আল্লাহ তাআলা বলেন:
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ
"আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করো এবং পূর্বের জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না।" — (সূরা আহযাব: ৩৩)
হাদিসের দলিল
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
لَا تُسَافِرِ الْمَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ
"কোনো নারী মাহরাম ছাড়া সফর করবে না।" — (সহিহ বুখারি: ১৮৬২, সহিহ মুসলিম: ১৩৩৯)
অন্য বর্ণনায়:
لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ
"যে নারী আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, তার জন্য একদিন-রাতের পথ মাহরাম ছাড়া সফর করা হালাল নয়।" — (সহিহ বুখারি: ১০৮৮, সহিহ মুসলিম: ১৩৩৯)
আল-হিদায়া-তে ইমাম বুরহানুদ্দীন আল-মারগীনানী (রহ.) বলেন:
"ولا تسافر المرأة مسيرة ثلاثة أيام ولياليها إلا مع ذي محرم"
"নারী তার মাহরাম ছাড়া তিন দিন-রাতের দূরত্বের সফর করবে না।" — (আল-হিদায়া, কিতাবুল হজ, অধ্যায়: মাহরাম ছাড়া সফর)