ফরজ গোসলের পর আবার ওযু করতে হয়?
Taharah Purity · Hanafi
Question
Answer
প্রশ্ন: গোসল করলে ওযুর ফরজগুলো আদায় হয়ে যায়, তাই ওযু হয়ে যায়—তাহলে ফরজ গোসল করলে আবার ওযু করতে হয় কেন?
উত্তর
ফরজ গোসল করলে আবার ওযু করতে হয়না,ফরজ গোসল করলেও যেহেতু ওযুর ফরজগুলো আদায় হয়ে যায়, তাই ওযু হয়ে যাবে। উক্ত গোসল দিয়েই নামাজ আদায় করা যাবে,নতুন করে অযু করতে হবেনা।
উল্লেখ্য, ফরজ গোসলের শুরুতে অযু করার কথা বলা হয়,এটি স্রেফ গোসলের সুন্নাত পদ্ধতি মাত্র,এটি আবশ্যক কোনো নিয়ম নয়।
হাদীস শরীফে এসেছেঃ-
عن عائشة رضي الله عنها قالت : «كان رسول الله ﷺ لا يتوضأ بعد الغسل» (رواه الترمذي 107، وابن ماجه 573 – وصححه الألباني)
অনুবাদ: হযরত আয়েশা (রাঃ) বলেন: “রাসূলুল্লাহ ﷺ গোসল করার পর আলাদা করে অযু করতেন না।”
عن جابر رضي الله عنه قال : قيل لرسول الله ﷺ : إنك تأتي النساء فإذا اغتسلت فأنت على طهارة؟ فقال رسول الله ﷺ : «نعم» (رواه أحمد 14436، وصححه الألباني في الإرواء 128)
অনুবাদ: হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করা হলো: “আপনি স্ত্রীদের সঙ্গে মিলিত হন, তারপর গোসল করলে কি আপনার জন্য (অন্য ইবাদতের জন্য) পবিত্রতা যথেষ্ট হয়?” তিনি উত্তর দিলেন: “হ্যাঁ।”
عن ابن عمر رضي الله عنهما : أن النبي ﷺ قال : «إنما يكفيك أن تغسل رأسك ثلاثا ثم تفيض الماء عليك فتطهر» (رواه البخاري 248، ومسلم 316)
অনুবাদ: হযরত ইবনু উমর (রাঃ) বলেন, নবী ﷺ বলেছেন: “তোমার জন্য যথেষ্ট হলো মাথা তিনবার ধৌত করা, তারপর পুরো শরীরে পানি ঢাললে তুমি পবিত্র হয়ে যাবে।”