দোকানে পূজার অফার গ্রহণ

Halal and Haram · Hanafi

Question No: 6952
Questioner: Nazmus Sakib
Question Asked: 15 Oct 2026, 06:59 PM
Reviewed & Published: 15 Oct 2026, 08:26 PM
Views: 40
Tokens: 3,710
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার এখন কিছু পণ্য কেনা প্রয়োজন। উক্ত পণ্য কেনার জন্য আমি পূজার অফারের জন্য অপেক্ষা করে থাকিনি। বরং, অনলাইনে কিনতে গিয়ে দেখছি যে, পূজা উপলক্ষে মূল্য ছাড়/অফার চলছে। এক্ষেত্রে সেখান থেকে কি এখন পণ্য ক্রয় করা যাবে? নাকি পূজার অফার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ক্রয় করব ?

Answer

পূজার অফারে পণ্য ক্রয়ের হুকুম

প্রশ্নের সারসংক্ষেপ

প্রশ্নকারী এমন একটি পণ্য কিনতে চান যা তার প্রকৃত প্রয়োজন। তিনি ইচ্ছাকৃতভাবে পূজার অফারের অপেক্ষা করেননি; বরং অনলাইনে গিয়ে দেখতে পান যে পূজা উপলক্ষে ছাড় চলছে। এখন জানতে চান—এই অফারে পণ্য কেনা যাবে কি না, নাকি অফার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?

জবাবঃ- প্রশ্নে উল্লেখিত ছুরতেও পূজার অফারে উক্ত পন্য ক্রয় জায়েজ হবেনা। পূজার অফারে উক্ত পন্য ক্রয় করলে যদিও তার ব্যবহার বৈধ,তবে পূজার অফারে উক্ত পন্য ক্রয় করার দরুন গুনাহ হবে।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ-

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.