মিলাদের খাবার খাওয়া যাবে কি না?
Halal and Haram · Hanafi
Question
Answer
মিলাদের খাবার খাওয়া যাবে কি?
##জবাব بسم الله الرحمن الرحيم
শরীয়তে প্রচলিত মিলাদ,দিন তারিখ নির্দিষ্ট করে কুলখানি, চল্লিশার অনুষ্টানের বৈধতা শরীয়তে নাই।
শরীয়তের বিধান হলো যে পদ্ধতিতে কোন ইবাদত খাইরুল কুরুনে আদায় করা হতো না, সেটিকে জরুরী মনে করে বা একমাত্র পদ্ধতি মনে করে, বা আবশ্যকীয় পদ্ধতি বানিয়ে উক্ত ইবাদত করাও বিদআতের শামিল।
তাই দরূদ পড়া যদিও উত্তম ও সওয়াবের কাজ। কিন্তু এভাবে মাহফিল করে সম্মিলিতভাবে করার বিশেষ সূরতটি খাইরুল কুরুনে ছিল না। তাই এটিকে আবশ্যকীয় বা জরুরী মনে করে করলে তা পরিস্কারই বিদআত হবে। এতে কোন সন্দেহ নেই।
রাসুল সাঃ বলেন-
وَإِيّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ، فَإِنّ كُلّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلّ بِدْعَةٍ ضَلَالَةٌ.
আর সকল নব উদ্ভাবিত বিষয় থেকে দূরে থাকবে। কারণ, সকল নব উদ্ভাবিত বিষয় বিদআত। আর সকল বিদআত গোমরাহী ও ভ্রষ্টতা।’ (দ্র. মুসনাদে আহমাদ, হাদীস ১৭১৪২, ১৭১৪৫)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ
‘(দ্বীনের নামে) নবউদ্ভাবিত সকল বিষয় থেকে দূরে থাক।’
আরেক হাদীসে আছে- مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدّ .
‘যে আমাদের এই বিষয়ে (অর্থাৎ দ্বীন ও শরীয়তে) এমন কিছু উদ্ভাবন করবে, যা তার অংশ নয়, তা প্রত্যাখাত।’ -সহীহ মুসলিম, হাদীস ১৭১৮; সহীহ বুখারী, হাদীস ২৬৯৭
মিলাদ সম্পর্কে আরো জানুনঃ
https://ifatwa.info/6002
https://ifatwa.info/3697
,
★প্রিয় প্রশ্নকারী,
শরীয়তের বিধান মতে প্রচলিত মিলাদ বিদআত।
সুতরাং উহা পরিত্যাজ্য।
তবে মিলাদের খাবার হালাল টাকায় বানানো হলে তাহা খাওয়া হারাম নয়। তবে বিদ'আতে কাজে অংশগ্রহণ এর গুনাহ হবে। , তাই বিদ'আত হওয়ার কারনে সতর্কতামূলক না খাওয়াই উত্তম।